Current Bangladesh Time
শুক্রবার নভেম্বর ১৩, ২০২৬ ১২:০৬ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয় করার অপরাধে বরিশালে ৬ ফার্মেসিকে জরিমানা 
Thursday September 9, 2021 , 4:47 pm
Print this E-mail this

কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করেন র‌্যাব-৮’র সদস্যরা,পরে জব্দকৃত ওষুধ ধ্বংস করা হয়

মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয় করার অপরাধে বরিশালে ৬ ফার্মেসিকে জরিমানা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয় করার অপরাধে বরিশালে ৬ ফার্মেসিকে ২৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (সেপ্টেম্বর ৯) দুপুর ১২ টায় নগরীর কাঠপট্টি এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আতাউর রাব্বি এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঔষধ আইনে মেয়াদোত্তীর্ণ ওষুধ, ফিজিশিয়ান স্যাম্পল ও অনুনোমোদিত ওষুধ বিক্রয় করায় কাঠপট্টি এলাকার সিকদার এন্ড কোং-কে ৫ হাজার টাকা, মেসার্স বি এম এল ড্রাগ হাউসকে ৫ হাজার টাকা, মেসার্স মাহিয়ান সার্জিক্যালকে ২ হাজার টাকা, মুর্শেদ মেডিসিন কর্ণারকে ৫ হাজার টাকা, বরিশাল মেডিসিন মার্টকে ৫হাজার টাকা এবং মো: রাজ্জাক মেডিকেল হলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযানে প্রসিকিউশন অফিসার হিসেবে সহযোগিতা করেন ঔষধ প্রশাসনের ঔষধ তত্ত্বাবধায়ক অদিতি স্বর্ণা। আইন-শৃঙ্খলা রক্ষা ও গণসচেতনতা কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করেন র‌্যাব-৮’র সদস্যরা।পরে জব্দকৃত ওষুধ ধ্বংস করা হয়।




Archives

Image
বরিশালে উত্তরণ’র তিন যুগপূর্তি উৎসব ও পুনর্মিলনীর উদ্বোধন
Image
বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদার
Image
একদিনে সারা দেশে ৩৩ ককটেল বিস্ফোরণ, ১৩ গাড়িতে আগুন!
Image
বরিশালের কীর্তনখোলা নদীতে ভেঙে পড়ল উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’র ক্রেন
Image
পে স্কেল সংক্রান্ত নতুন নির্দেশনা, সব উপজেলায় চিঠি