Current Bangladesh Time
শুক্রবার জানুয়ারি ২৩, ২০২৬ ১১:৪৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » মেঘনা-কালাবদর থেকে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ 
Saturday April 5, 2025 , 5:09 pm
Print this E-mail this

জাল ও খুঁটি পুড়িয়ে বিনষ্ট-মৎস্য অফিসার মোহাম্মদ আলম

মেঘনা-কালাবদর থেকে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণে অবৈধ জাল জব্দ করা হয়েছে। শনিবার (এপ্রিল ৫) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন হিজলা উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলম। এর আগে বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার মেঘনা নদীর শাখা নদীর লালখারাবাদ থেকে একটি চর ঘেরা জাল কয়েকশত খুঁটি সহ জব্দ করা হয়। অপরদিকে মেহেন্দীগঞ্জ উপজেলার কালাবদর ও মেঘনার শাখা নদীর মিলন স্থল (মোহনা) থেকে ১২ লাখ টাকা মূল্যের জাটকা ধরার পাই জাল জব্দ করা হয়। পরে এ জাল ও খুঁটি পুড়িয়ে বিনষ্ট করা হয়। এ অভিযানে মৎস্য অধিদপ্তর হিজলা ও মেহেন্দীগঞ্জের কর্মকর্তা এবং কোস্টগার্ড হিজলার কন্টিনজেন্ট কমান্ডার মো: আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।




Archives
Image
মব সন্ত্রাসের আশঙ্কায় ভোটাররা : বরিশালে ডা. মনীষা চক্রবর্তীর উদ্বেগ
Image
বরিশালে পরিচয় মিলল সেই গলাকাটা যুবকের
Image
বরিশাল-৫ আসনে ভোটের লড়াইয়ে ধানের শীষের প্রতিদ্বন্দ্বী এখন হাতপাখা
Image
ভারতে গিয়েই বিশ্বকাপ খেলতে হবে বাংলাদেশকে : আইসিসি
Image
উত্তরায় জাভেদের দাফন সম্পন্ন