Current Bangladesh Time
বৃহস্পতিবার মে ২১, ২০২৬ ১১:২৯ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » মেঘনায় ৩৯ যাত্রী নিয়ে ট্রলারডুবি, নিখোঁজ ৭ 
Saturday May 31, 2025 , 6:11 pm
Print this E-mail this

এখন পর্যন্ত ৩১ জনকে জীবিত ও একজন মৃত উদ্ধার

মেঘনায় ৩৯ যাত্রী নিয়ে ট্রলারডুবি, নিখোঁজ ৭


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে বৈরী আবহাওয়ার কবলে পড়ে ৩৯ যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে গেছে।

এখন পর্যন্ত ৩১ জনকে জীবিত ও একজনকে মৃত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন সাতজন। শনিবার (৩১ মে) বিকেল ৩টার দিকে উপজেলার করিমবাজার সংলগ্ন ডুবার চর এলাকায় মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কুতুব উদ্দিন ও হাতিয়া থানার ওসি এ কে এম আজমল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। জানা গেছে, দুপুর ২টার দিকে ভাসানচর থেকে চারজন পুলিশ সদস্য, একজন রোহিঙ্গা রোগী, আনসার সদস্য এবং বিভিন্ন এনজিও সংস্থার কর্মীদের নিয়ে ৩৯ জন যাত্রী একটি ট্রলারে করে হাতিয়ার হরণী ইউনিয়নের আলী বাজার ঘাটের উদ্দেশে রওনা দেন। যাত্রাপথে ভাসানচর থেকে প্রায় সাত থেকে আট কিলোমিটার অগ্রসর হলে করিমবাজার সংলগ্ন ডুবার চরের মেঘনা নদীতে ঝোড়ো বাতাস ও উঁচু ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। খবর পেয়ে নৌবাহিনী ও কোস্টগার্ডকে অবহিত করেন ভাসানচর থানার ওসি। হাতিয়া থানার ওসি একেএম আজমল হুদা বলেন, এখন পর্যন্ত ৩১ জনকে জীবিত ও একজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আর নিখোঁজ রয়েছেন সাতজন। এদের মধ্যে একজন পুলিশ সদস্য রয়েছেন। নিখোঁজদের উদ্ধারে নৌবাহিনী ও কোস্টগার্ডের অভিযান অব্যাহত রয়েছে।




Archives
Image
পিরোজপুরের কাউখালীতে বিশাল আকৃতির ষাঁড় “জমিদার”
Image
পিরোজপুরের কাউখালীতে ভিজিএফ’র চাল বিতরণে অনিয়মের অভিযোগ
Image
ধর্ষণের পর শিশু রামিসাকে হত্যা, মরদেহ লুকাতেই মাথা বিচ্ছিন্ন
Image
বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৭ শিশু
Image
হঠাৎ বরিশাল নৌবন্দর পরিদর্শনে প্রতিমন্ত্রী রাজিব আহসান, অনুপস্থিত বহু কর্মী