Current Bangladesh Time
রবিবার জুলাই ২৬, ২০২৬ ৭:৩০ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ভোলার চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত 
Tuesday May 14, 2024 , 12:02 pm
Print this E-mail this

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়

ভোলার চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ভোলার চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। নিহতের নাম মো: মোসলে উদ্দিন। তিনি উপজেলার দুলারহাট থানার আবু বক্করপুর ইউনিয়নের হাসানগঞ্জ গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে এবং বরগুনায় এএসআই পদে কর্মরত ছিলেন। দুলারহাট থানার ওসি মো: মুরাদ হোসেন এসব তথ্য নিশ্চিত করে জানান, মোসলে উদ্দিন ছুটি নিয়ে নিজ বাড়িতে এসেছিলেন। রোববার বিকালে শশীভূষণের নতুন বাজার পাওয়ার গ্রিড অফিসের সামনে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে প্রথমে বরিশাল এবং পরে ঢাকায় নেওয়া হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুতে জেলা পুলিশ সুপার মো: মাহিদুজ্জামানসহ চরফ্যাশন, শশীভূষণ, দক্ষিণ আইচা এবং দুলারহাট থানা পুলিশের পক্ষ থেকে শোক প্রকাশ এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।




Archives

Image
আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি
Image
আহত সাংবাদিকের পাশে বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি
Image
বরিশালে মোটরসাইকেল ‍চুরির সময় চারজনকে আটক করে পুলিশে দিল জনতা
Image
বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত
Image
বরিশাল জেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন