Current Bangladesh Time
বৃহস্পতিবার মে ২১, ২০২৬ ১০:৫৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ভুল সংবাদ প্রকাশ করলেই আইনি ব্যবস্থা : আজাদ মজুমদার 
Wednesday June 4, 2025 , 4:12 pm
Print this E-mail this

মুক্তিযুদ্ধের খেতাব সংক্রান্ত খবরটি ভুয়া, মিথ্যা ও ভিত্তিহীন বানোয়াট

ভুল সংবাদ প্রকাশ করলেই আইনি ব্যবস্থা : আজাদ মজুমদার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : এখন থেকে ভুল সংবাদ প্রকাশ করে মানুষকে বিভ্রান্ত করলেই সরকার আইনি ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। বুধবার (৪ জুন) দুপুরে রাজধানীর বেইলি রোডে অবস্থিত ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে আজাদ মজুমদার এ হুঁশিয়ারি দেন। আজাদ মজুমদার বলেন, ‘মুক্তিযুদ্ধের খেতাব সংক্রান্ত খবরটি ভুয়া, মিথ্যা ও ভিত্তিহীন বানোয়াট। যারা এখন থেকে ভুল সংবাদ পরিবেশন করে মানুষকে বিভ্রান্ত করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার।’ ভুল খবর ছাপানোর জন্য সংবাদমাধ্যমগুলোকে পাঠকদের কাছে দুঃখ প্রকাশের আহ্বান জানান প্রধান উপদেষ্টার প্রেস উইং। এ সময় গুম কমিশনের রিপোর্ট জমা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বেলন, গুমের সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করা হবে। আজাদ মজুমদার বলেন, ‘নিখোঁজ তিন শতাধিক ব্যক্তিকে খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।’




Archives
Image
পিরোজপুরের কাউখালীতে বিশাল আকৃতির ষাঁড় “জমিদার”
Image
পিরোজপুরের কাউখালীতে ভিজিএফ’র চাল বিতরণে অনিয়মের অভিযোগ
Image
ধর্ষণের পর শিশু রামিসাকে হত্যা, মরদেহ লুকাতেই মাথা বিচ্ছিন্ন
Image
বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৭ শিশু
Image
হঠাৎ বরিশাল নৌবন্দর পরিদর্শনে প্রতিমন্ত্রী রাজিব আহসান, অনুপস্থিত বহু কর্মী