Current Bangladesh Time
রবিবার সেপ্টেম্বর ২৭, ২০২৬ ৭:০০ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বিমানবন্দরে ডাস্টবিন থেকে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণ উদ্ধার 
Thursday October 6, 2022 , 12:19 pm
Print this E-mail this

পরিত্যক্ত স্বর্ণবারের বিষয়ে ফৌজদারি মামলাসহ কাস্টম আইনে ব্যবস্থা

বিমানবন্দরে ডাস্টবিন থেকে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণ উদ্ধার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ডাস্টবিন থেকে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৬ অক্টোবর) আনুমানিক সকাল সাড়ে ৯টার দিকে এ স্বর্ণ উদ্ধার করে ঢাকা কাস্টমস হাউস। বিমানবন্দর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৬ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে আনুমানিক সকাল সাড়ে নয়টার দিকে হযরত শাহজালাল বিমানবন্দরের বে নম্বর-১২ এর পাশের ডাস্টবিন থেকে পরিত্যক্ত অবস্থায় একটি স্কচটেপ মোড়ানো দণ্ড আকারের বস্তু পাওয়া যায়। কাস্টমস হলে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে দণ্ড আকারের বস্তু খুলে ৩০টি স্বর্ণবার পাওয়া যায়। যার আনুমানিক ওজন ৩.৪৮০ কেজি এবং বাজারমূল্য প্রায় ৩ কোটি ৫০ লাখ টাকা। পরিত্যক্ত এই স্বর্ণবারের বিষয়ে ফৌজদারি মামলাসহ কাস্টম আইনে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে।




Archives

Image
বরিশালে কিন্ডারগার্টেন শিক্ষকদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক প্রশিক্ষণ
Image
বরিশালে গোপন বৈঠকে পুলিশের হানা, আটক ১২
Image
বরিশালে আ.লীগের ঝটিকা মিছিল, চাপে পুলিশ
Image
জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্য আটক
Image
বরিশালে চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবা, রুটি-চা নিয়ে ছুটে এল মেয়ে