Current Bangladesh Time
শুক্রবার মার্চ ৬, ২০২৬ ১০:৩৬ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বাউল সেজে ২০ বছর পালিয়ে ছিলেন ‌‘ভয়ংকর সিরিয়াল কিলার’! 
Thursday January 13, 2022 , 1:40 am
Print this E-mail this

পরিচয় গোপন করতে বেশভূষা পরিবর্তন করে তিনি বড় চুল ও দাঁড়ি রাখেন

বাউল সেজে ২০ বছর পালিয়ে ছিলেন ‌‘ভয়ংকর সিরিয়াল কিলার’!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : দীর্ঘ ২০ বছর নিজেকে আড়াল করে রেখেছিলেন আলোচিত ‘ভাঙা তরি ছেঁড়া পাল’ গানের বাউল মডেল সেলিম ফকির। র‌্যাব বলছে, তিনি একজন সিরিয়াল কিলার। একাধিক হত্যা মামলার আসামি। পরিচয় গোপন করতে বেশভূষা পরিবর্তন করে তিনি বড় চুল ও দাঁড়ি রাখেন। পলাতক থেকে তিনি বাউল গান ও গানের মডেলিং করতেন। বুধবার রাতে তাকে কিশোরগঞ্জের ভৈরব থেকে গ্রেফতার করে র‌্যাব। এরপর সংবাদমাধ্যমকে  র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, “আলোচিত ‘ভাঙা তরি ছেঁড়া পাল’ গানের মডেল সেলিম ফকির ছিলেন ভয়ংকর সিরিয়াল কিলার। উত্তরবঙ্গ এলাকায় তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা আছে। এসব মামলায় তার সাজাও আছে। কিন্তু তিনি নিজেকে আড়াল করতে সবসময় বিভিন্ন বেশভূষা ধারণ করেন। এ ছাড়া নিজেকে আত্মগোপনে রাখতে বিভিন্ন সময় মাজার বা রেলস্টেশনে থাকতেন তিনি।’  আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান।




Archives
Image
বরিশালে প্রকাশ্যে শিক্ষাবোর্ড কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ
Image
তথ্যপ্রযুক্তির এই যুগে নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে : তথ্যমন্ত্রী
Image
ভিভিআইপি মর্যাদায় কী কী সুবিধা পাবেন ড. ইউনূস
Image
বরিশালে টিকটক ভিডিও বানাতে গিয়ে প্রাণ গেলো স্কুল ছাত্রের!
Image
বরিশাল আইনজীবী সমিতির মনোনয়নপত্র বিতরণকে কেন্দ্র করে হট্টগোল