Current Bangladesh Time
বুধবার জুন ১০, ২০২৬ ২:৩৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ডাঃ মনিষা চক্রবর্তী 
Wednesday December 6, 2017 , 1:24 pm
Print this E-mail this

এর আগে অনুষ্ঠিত বিসিসি’র ৩টি নির্বাচনে কোনো নারী মেয়র প্রার্থী হননি

বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ডাঃ মনিষা চক্রবর্তী


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) নির্বাচনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) হয়ে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ডাঃ মনিষা চক্রবর্তী। তিনি বরিশাল জেলা বাসদের নবগঠিত কমিটির সদস্য সচিব। জেলা আহ্বায়ক কমিটি গঠন উপলক্ষে মঙ্গলবার সকালে নগরীর ফকিরবাড়ী রোডে বাসদের দলীয় কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) নির্বাচনে ডা: মানিষা চক্রবর্তীকে মেয়র প্রার্থী ঘোষণা করা হয়। একই সভায় ইমরান হাবিব রুমনকে বাসদের আহ্বায়ক করে জেলা বাসদের ২২ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। প্রসঙ্গত, এর আগে অনুষ্ঠিত বিসিসি’র ৩টি নির্বাচনে কোনো নারী মেয়র প্রার্থী হননি। আগামী বছরের মধ্যভাগে অনুষ্ঠিতব্য চতুর্থ নির্বাচনে অন্য কোনো নারী প্রার্থী না হলে ডা: মনিষা হবেন বিসিসি’র ইতিহাসে প্রথম নারী মেয়র প্রার্থী। কমিটি গঠন ও মেয়র প্রার্থী ঘোষণা উপলক্ষে অনুষ্ঠিত সভায় বাসদের কেন্দ্রীয় সদস্য বজলুর রশিদ বলেন, বরিশালে গ্যাস সংযোগ স্থাপন, ভূমিহীনদের মধ্যে খাসজমি বন্টন, ব্যাটারি চালিত যানবাহনের লাইসেন্স প্রদান এবং গ্যাস ভিত্তিক শিল্প কলকারখানা নির্মাণ করে কর্মসংস্থান সৃষ্টি এখন সময়ের দাবি। নগরবাসীর এসব অধিকার আদায়ের সংগ্রাম আরও জোরদার করার জন্য বাসদ বরিশাল সিটি নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নিয়েছে। জেলা বাসদের আহ্বায়ক ইমরান হাবিব রুমন বলেন, ডা: মনিষা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেছেন। তিনি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট্রের মাধ্যমে বাম রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছেন। ৩৫তম বিসিএসে উত্তীর্ণ হয়েও শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের আন্দোলনের সঙ্গে যুক্ত থাকার জন্য ডা: মনিষা সরকারি চাকরিতে যোগদান করেননি।

বরিশাল মুক্তখবর পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন




Archives

Image
বরিশাল ডিআইজির কার্যালয় থেকে আরও দুই কালনাগিনী উদ্ধার
Image
নোয়াখালীতে প্রকাশ্যে গুলি করে হত্যা চেষ্টা, অস্ত্র জব্দ
Image
বরিশালে বাস ও মাহেন্দ্রার সংঘর্ষ, নারী নিহত
Image
বরিশালে ইজিবাইকের লাইসেন্স নবায়ন শুরু
Image
বরিশালে ২০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রাসেল আটক