Current Bangladesh Time
মঙ্গলবার মার্চ ১০, ২০২৬ ১০:১৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল র‌্যাব-৮’র অভিযান : অস্ত্র-গোলাবারুদসহ পাঁচ জলদস্যু আটক 
Friday December 3, 2021 , 3:57 pm
Print this E-mail this

মোবাইলসহ মূল মাঝি ও কয়েকজন সদস্যসহ সাতজনকে অপহরণ করে জলদস্যুরা

বরিশাল র‌্যাব-৮’র অভিযান : অস্ত্র-গোলাবারুদসহ পাঁচ জলদস্যু আটক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পটুয়াখালীর গলাচিপা থেকে জলদস্যু দলের মূল সমন্বয়কারীসহ পাঁচজনকে আটক করেছে র‌্যাব-৮। এসময় তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে অস্ত্র ও গোলাবারুদ। শুক্রবার (ডিসেম্বর ৩) দুপুর ১২টায় র‌্যাব-৮ সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাবের আইন ও গণমাধ্যম পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। তিনি জানান, গত ২০ নভেম্বর সকাল থেকে রাত ১০টার মধ্যে বঙ্গোপসাগরের ৩০-৩৫ কিলোমিটার অভ্যন্তরে পাথরঘাটা, বরগুনা ও পটুয়াখালীর বলেশ্বর এবং পায়রা মোহনায় ৭টি মাছ ধরা ট্রলারে ডাকাতির ঘটনা ঘটে। এসময় মোবাইলসহ মূল মাঝি ও কয়েকজন সদস্যসহ সাতজনকে অপহরণ করে জলদস্যুরা। তাদের জিম্মি করে পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখিয়ে মুক্তিপণ দিতে চাপ প্রয়োগ করে তারা।  খবর পেয়ে র‌্যাব অভিযান চালিয়ে ২৩ নভেম্বর জিম্মি থাকা মাঝিদের উদ্ধার করে এবং ৩০ নভেম্বর নারায়ণগঞ্জ থেকে এক জলদস্যুকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পটুয়াখালীর গলাচিপায় অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়। র‌্যাব কর্মকর্তা আরও জানান, তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একনলা একটি বন্ধুক, দুটি ওয়ান শুটার গানসহ তিনটি আগ্নেয়াস্ত্র, ৮ রাউন্ড গুলি, চারটি দেশীয় ধারলো অস্ত্র, দুটি লোহার রড, বেশ কয়েকটি মোবাইল, নগদ টাকা ও গামছাসহ ডাকাতির কাজে ব্যবহৃত মালামাল।




Archives
Image
ঈদের পর বরিশালে আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজনের প্রস্তুতি
Image
বরিশালে গেজেট জারির পরও রূপাতলী হাউজিং এস্টেটের প্লট-ফ্ল্যাট রেজিস্ট্রি বন্ধ
Image
মানুষের জীবনমান উন্নয়ন এবং সুশাসন প্রতিষ্ঠায় সরকার আন্তরিকভাবে কাজ করছে : রহমাতুল্লাহ
Image
হোটেলে ইয়াবা সেবন, মৎস্যজীবী দল নেতার ভিডিও ভাইরাল!
Image
বরিশালে পুলিশ সদস্যের বিরুদ্ধে কলেজ তরুণীর ধর্ষণ মামলা