Current Bangladesh Time
মঙ্গলবার নভেম্বর ১৭, ২০২৬ ১১:০৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল বিসিসিতে প্রাইমারি হেলথ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত 
Monday September 3, 2018 , 9:45 pm
Print this E-mail this

সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো: ইসরাইল হোসেন

বরিশাল বিসিসিতে প্রাইমারি হেলথ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : কাজাগিস্থানে অক্টেবর মাসে অনুষ্ঠিতব্য ‘‘আর্ন্তজাতিক প্রাইমারী হেলথ কেয়ার কনফারেন্স’’ এর প্রাক্কালে বরিশালে কিশোর-কিশোরী ও যুবকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে প্রাইমারি হেলথ কেয়ার বিষয়ক কর্মশালা। বরিশাল সিটি কর্পোরেশনের আয়োজনে এবং ইউনিসেফ এবং ইউএনএফপিএ এর সহযোগিতায় সোমবার সকাল ৯ টায় বিসিসির করফারেন্স হলে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় বেতার শ্রোতা ক্লাব, শিশু পরিষদ, তরুণ সাংবাদিক, স্বর্ণ কিশোরী ফাউন্ডেশনসহ ৩১ জন কিশোর-কিশোরী ও যুবক অংশগ্রহণ করেন। কর্মশালায় অংশগ্রহণকারী কিশোর-কিশোরী ও যুবকরা স্বাস্থ্যগত সমস্যা, বিভিন্ন বাঁধা এবং প্রাইমারী হেলথ নিশ্চিত করতে যুবকদের অংশগ্রহণের বিষয় বিভিন্ন মতামত তুলে ধরে, যা কাজাগিজস্থানে অক্টেবর মাসে অনুষ্ঠিতব্য আর্ন্তজাতিক প্রাইমারি হেলথ কনফারেন্সে বাংলাদেশের পক্ষ থেকে উপস্থাপন করা হবে। সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো: ইসরাইল হোসেন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা: মো: মতিউর রহমান, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাশিদা বেগম, বরিশাল ইউনিসেফের বিভাগীয় প্রধান ইমানুল গাই, উন্নয়নের জন্য যোগাযোগ কর্মকর্তা সঞ্জিত কুমার দাস, শিশু সুরক্ষা কর্মকর্তা মমিনুন্নেচ্ছা শিখা, প্রোগ্রাম অফিসার আব্দুল জলিল এবং ইউএনএফপিএ এর ফিল্ড অফিসার মো: রবিউল ইসলাম।




Archives

Image
বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদারকে ফুলেল শুভেচ্ছা
Image
বিএনপির মহাসচিব রুহুল কবির রিজভীকে আফরোজা খানম নাসরীনের ফুলেল শুভেচ্ছা
Image
বরিশাল বিএম কলেজের নতুন অধ্যক্ষ মাহমুদুল ইসলাম
Image
বারবার ঘোষণা দিলেও চালু হচ্ছে না বরিশালে বিশেষায়িত শিশু হাসপাতাল
Image
বরিশালে ৪০ দিনে গ্রেপ্তার ৫০০, অপরাধ দমনে কঠোর অবস্থানে কোতোয়ালি থানার ওসি