Current Bangladesh Time
বৃহস্পতিবার নভেম্বর ১৯, ২০২৬ ৬:১৮ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল বিমানবন্দরে চুরির চেষ্টা, ট্রলিসহ হাতেনাতে আটক ১ 
Monday November 2, 2026 , 12:10 pm
Print this E-mail this

পলাতক ব্যক্তিদের শনাক্ত ও আটকের বিষয়েও পদক্ষেপ গ্রহণ

বরিশাল বিমানবন্দরে চুরির চেষ্টা, ট্রলিসহ হাতেনাতে আটক ১


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল বিমানবন্দরের রানওয়ের ভেতরে ড্রেনের ওপর স্থাপিত লোহার রডের জালি চুরির সময় ট্রলিসহ এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ ও বিমানবন্দর থানা পুলিশ। এ ঘটনায় চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে জালাল ও শান্ত নামের আরও দুই ব্যক্তি পালিয়ে গেছে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, বিমানবন্দরের রানওয়ের ভেতরে ড্রেনের ওপর স্থাপিত লোহার রডের জালি খুলে নিয়ে যাওয়ার সময় ট্রলিসহ এক ব্যক্তিকে আটক করা হয়। আটক ট্রলি চালকের দাবি, জালাল ও শান্ত নামের দুই ব্যক্তি এই চুরির সঙ্গে জড়িত। তাকে ২ হাজার টাকা ভাড়ার চুক্তিতে ট্রলি চালানোর জন্য নেওয়া হয়েছিল বলে তিনি জানান। দিকে বিমানবন্দর কর্তৃপক্ষ ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে জালাল ও শান্ত দ্রুত পালিয়ে যায় বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি জানাজানি হলে বরিশাল বিমানবন্দর ও রহমতপুর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। পাশাপাশি পলাতক ব্যক্তিদের শনাক্ত ও আটকের বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানা গেছে।




Archives

Image
সাবেক মন্ত্রী রেজাউল করিমের বাড়িতে আগুন
Image
বরিশালে আট আগেয়াস্ত্র, ২৭৬১ রাউন্ড কার্তুজসহ গ্রেফতার ৩
Image
সব এমপিকে নিজ নিজ এলাকায় গিয়ে অবস্থান নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
Image
এমপি জিলানীর সাথে বিএনপি নেত্রী নাসরীনের সৌজন্য সাক্ষাৎ
Image
বরিশাল আদালতের বিচারক নিখোঁজ