Current Bangladesh Time
বৃহস্পতিবার মে ২১, ২০২৬ ৪:৫৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল নগরীর পুলিশ লাইন রোড এলাকার এক বাসায় দুর্ধর্ষ চুরি 
Monday June 16, 2025 , 9:19 pm
Print this E-mail this

একজনকে সন্দেহজনকভাবে গ্রেফতার করা হয়েছে, মামলাটি তদন্তনাধীন

বরিশাল নগরীর পুলিশ লাইন রোড এলাকার এক বাসায় দুর্ধর্ষ চুরি


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীর পুলিশ লাইন্স রোড এলাকার জব্বার মিয়া গলির এক বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী মসিউল আলম মারুফের ছেলে মাসফি মারুফ বাদী হয়ে বরিশাল কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা সূত্রে জানা যায়, কোরবানী ঈদের ছুটিতে গত ৩ জুন স্ব-পরিবারে বরিশাল নগরীর পুলিশ লাইন্স রোডস্থ জব্বার মিয়া গলির “সুরমা কুঞ্জ” বাসায় বেড়াতে আসেন। গত ১০ জুন ভোর রাত সাড়ে ৩ টার দিকে এ চুরির ঘটনা ঘটে। এ সময় অজ্ঞাতনামা চোরেরা ওই বাসার জানালা দিয়ে ভুক্তভোগীর ব্যবহৃত আইফোন ১৬ প্রোম্যক্স, দুই ভরি ওজনের একটি স্বর্নের ব্রেসলেট, তিন ভরি ওজনের ৪টি স্বর্নের আংটি ও একটি এ্যাপেল ওয়াচ নিয়ে যায়। যারা বর্তমান বাজার মূল্য প্রায় ১২ লাখ টাকা। বিষয়টি তাৎক্ষণিক টের পেয়ে ওই রাতেই ভুক্তভোগী পরিবারের সদস্যরা বাসার আশপাশে খোঁজাখুঁজি শুরু করে। এ সময় ভুক্তভোগী তার এ্যাপেল ওয়াচটি ট্র‍াক করে ঘড়িটির সবশেষ অবস্থান দেখতে পারেন গণপূর্তের তত্বাবধায়ক প্রকৌশলীর বাসভবনে। পরবর্তীতে ওই বাসভবনে অবস্থানরত সিকিউরিটি গার্ড মো: বাবুল ও বাবুর্চী মো: আব্দুস ছালাম প্যাদার সাথে আলাপকালে তারা অসংলগ্ন আচারণ লক্ষ্য করে। স্থানীয়ভাবে ভুক্তভোগীরা জানতে পারেন, ওই বাসভবনের বাবুর্চী সালামের ছেলে লিমন প্যাদা মাদক ব্যবসা, চুরি ও বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত। এ ঘটনায় সন্দেজনকভাবে লিমনকে পুলিশ গ্রেফতার করে কারাগারে প্রেরণ করেন। বরিশাল কোতয়ালী মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, এ ঘটনায় একজনকে সন্দেহজনকভাবে গ্রেফতার করা হয়েছে। মামলাটি তদন্তনাধীন রয়েছে।




Archives
Image
পিরোজপুরের কাউখালীতে বিশাল আকৃতির ষাঁড় “জমিদার”
Image
পিরোজপুরের কাউখালীতে ভিজিএফ’র চাল বিতরণে অনিয়মের অভিযোগ
Image
ধর্ষণের পর শিশু রামিসাকে হত্যা, মরদেহ লুকাতেই মাথা বিচ্ছিন্ন
Image
বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৭ শিশু
Image
হঠাৎ বরিশাল নৌবন্দর পরিদর্শনে প্রতিমন্ত্রী রাজিব আহসান, অনুপস্থিত বহু কর্মী