Current Bangladesh Time
রবিবার ফেব্রুয়ারি ২২, ২০২৬ ৭:৫৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ৫৫০ পিস ইয়াবা সহ আটক ২ 
Wednesday November 24, 2021 , 6:45 pm
Print this E-mail this

আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ

বরিশালে ৫৫০ পিস ইয়াবা সহ আটক ২


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীর কোতয়ালী মডেল থানাধীন ২০নং ওয়ার্ডস্থ বিএম কলেজের ১ম গেইটের বিপরীত পাশে মল্লিক প্লাজার সামনে পাকা রাস্তায় গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (নভেম্বর ২৩) ১২:৩০ টায় নগর গোয়েন্দা বিএমপি’র একটি অভিযানিক চৌকস টিম অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনায় বরগুনা জেলা আমতলী থানাধীন কুকুয়া ইউপির কালীপুর এলাকার মোঃ জসিম উদ্দিন মৃধা ও মোসাঃ শাহনাজ বেগমের ছেলে নাঈমুল ইসলাম জিতু (২৬) এবং একই জেলার বামনা থানাধীন ডৌয়াতলা ইউপির উত্তর কাকচিড়া এলাকার মোঃ শাহ আলম খান ও মোসাঃ বিউটি বেগমের ছেলে বরিশাল কেন্দ্রীয় কারাগারে কর্মরত কারারক্ষী ইয়াছিন খান (২৮) দ্বয়কে ৫৫০ পিস ইয়াবা সহ গ্রেফতার করেন। আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।




Archives
Image
বরিশালের নিউনেস ল্যাবরেটরি স্কুলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
Image
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হবে : বরিশালে তথ্যমন্ত্রী
Image
একুশের প্রথম প্রহরে ভাষা শহিদদের প্রতি বরিশাল শিক্ষাবোর্ড চেয়ারম্যানের শ্রদ্ধা নিবেদন
Image
কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
Image
যথাযোগ্য মর্যাদায় বরিশালে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস