Current Bangladesh Time
বৃহস্পতিবার নভেম্বর ১৯, ২০২৬ ৪:৫৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ৪ দিন পর কিস্তির টাকার জন্য নেওয়া সেই হাঁস ফেরত 
Saturday December 13, 2025 , 5:29 pm
Print this E-mail this

এনজিওকর্মী বরখাস্ত, হাঁসটি ফেরত পেয়ে পরিবারের সবাই খুশি : হাফিজা খানম

বরিশালে ৪ দিন পর কিস্তির টাকার জন্য নেওয়া সেই হাঁস ফেরত


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের আগৈলঝাড়ায় ঋণের কিস্তির টাকার পরিবর্তে এনজিওকর্মীর ধরে নিয়ে যাওয়া সেই চীনা হাঁসটি অবশেষে চার দিন পর ফেরত পেয়েছেন গৃহবধূ হাফিজা বেগম। শনিবার (ডিসেম্বর ১৩) দুপুরে হাঁসটি ফেরত দেয় এনজিও কর্তৃপক্ষ। এ ঘটনায় অভিযুক্ত মাঠকর্মী ফিরোজ খানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শনিবার দুপুরে টিএমএসএস এনজিওর গৌরনদী শাখার ম্যানেজার মো: রাজেক ইসলাম, ফিল্ড সুপারভাইজার মো: আরাফাত ও মো: সুজন মিয়া উপজেলার ফুল্লশ্রী গ্রামে গিয়ে গৃহবধূ হাফিজা খানমের হাতে হাঁসটি তুলে দেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঋণের কিস্তির জন্য হাঁস ধরে নিয়ে যাওয়ার খবরটি পত্রিকায় প্রকাশের পর টিএমএসএস এনজিওর ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি আমলে নেন। শনিবার সকালে এনজিওর বরিশাল বিভাগীয় প্রশাসনিক কর্মকর্তা মো: মফিউর রহমান, মাদারীপুর জোনাল কর্মকর্তা মো: মিজানুর রহমান ও বরিশাল জোনাল কর্মকর্তা আবুল কালাম আজাদসহ চারজন কর্মকর্তা সরেজমিনে তদন্তে যান। তারা ভুক্তভোগী হাফিজা খানম, তার স্বামী মুরাদ হোসেন ও স্থানীয়দের সঙ্গে কথা বলেন। তদন্তে ঘটনার সত্যতা মেলায় অভিযুক্ত মাঠকর্মী ফিরোজ খানকে বরখাস্তের সিদ্ধান্ত জানানো হয়। তাকে গত ১১ ডিসেম্বর থেকেই সাময়িক বরখাস্ত দেখানো হয়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামের মো: মুরাদ হোসেনের স্ত্রী হাফিজা খানম টিএমএসএস এনজিও থেকে ৬০ হাজার টাকা ঋণ নিয়েছিলেন। গত ৯ ডিসেম্বর ঋণের শেষ কিস্তির ১৩২০ টাকা আদায় করতে যান মাঠকর্মী ফিরোজ খান। হাফিজা কিস্তি দিতে অপারগতা প্রকাশ করে পাশের বাড়ি চলে গেলে ফিরোজ খান ক্ষিপ্ত হয়ে উঠান থেকে একটি চীনা হাঁস ধরে নিয়ে যান। এ ঘটনায় ১১ ডিসেম্বর হাফিজা খানম হাঁসটি ফেরত চেয়ে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিখমন বণিকসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন। হাঁসটি ফেরত পাওয়ার পর উচ্ছ্বসিত হাফিজা খানম বলেন, ‘আমার স্কুলপড়ুয়া মেয়ের শখের হাঁসটি ফেরত পেয়ে আমি ও আমার পরিবারের সবাই খুব খুশি।’ এ বিষয়ে টিএমএসএস এনজিওর গৌরনদী শাখার ম্যানেজার মো: রাজেক ইসলাম বলেন, ‘ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাটি তদন্ত করেছেন। অভিযুক্ত মাঠকর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আমরা শনিবার দুপুরে ওই গৃহবধূর বাড়ি গিয়ে হাঁসটি ফেরত দিয়ে এসেছি।’




Archives

Image
সাবেক মন্ত্রী রেজাউল করিমের বাড়িতে আগুন
Image
বরিশালে আট আগেয়াস্ত্র, ২৭৬১ রাউন্ড কার্তুজসহ গ্রেফতার ৩
Image
সব এমপিকে নিজ নিজ এলাকায় গিয়ে অবস্থান নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
Image
এমপি জিলানীর সাথে বিএনপি নেত্রী নাসরীনের সৌজন্য সাক্ষাৎ
Image
বরিশাল আদালতের বিচারক নিখোঁজ