Current Bangladesh Time
রবিবার জুলাই ২৬, ২০২৬ ৪:১৪ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ১৩ ব্যারেল রেণু পোনা জব্দ, নদীতে অবমুক্ত 
Monday June 15, 2026 , 7:17 pm
Print this E-mail this

ব্যারেলের প্রায় ৩ লাখ রেণু পোনার আনুমানিক মূল্য ৬ লাখ টাকা

বরিশালে ১৩ ব্যারেল রেণু পোনা জব্দ, নদীতে অবমুক্ত


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : অবৈধভাবে পাচারকালে ১৩ ব্যারেল রেণু পোনা জব্দ করা হয়েছে। গতকাল রোববার মধ্যরাতে বরিশালের দোয়ারিকা শিকারপুর ব্রিজের টোল প্লাজায় একটি ট্রাক যোগে ১৩টি ব্যারেল রেণু পোনা পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় এনএসআই। এ সময় ট্রাকে থাকা ৬-৭ জন শ্রমিক ট্রাক ফেলে পালিয়ে যায়। সোমবার বেলা সাড়ে ১১টায় জব্দ মাছের রেণু পোনা বরিশাল সদর উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে কীর্ত্তণখোলা নদীতে অবমুক্ত করা হয়। বরিশাল সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জামাল হোসাইন বাসস’কে বলেন, ভোলা থেকে অবৈধভাবে ট্রাকযোগে পাচারকালে এ সব রেণু পোনা এনএসআই এর সহযোগীতায় জব্দ করা হয়। উদ্ধার ১৩ ব্যারেলের প্রায় তিন লাখ রেণু পোনার আনুমানিক মূল্য ৬ লাখ টাকা। পরে বরিশালের কীর্ত্তণখোলা নদীতে এ সব রেণু পোনা অবমুক্ত করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।




Archives

Image
আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি
Image
আহত সাংবাদিকের পাশে বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি
Image
বরিশাল বিসিক শিল্প নগরী থেকে যুবকের লাশ উদ্ধার
Image
বরিশালে মোটরসাইকেল ‍চুরির সময় চারজনকে আটক করে পুলিশে দিল জনতা
Image
বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত