Current Bangladesh Time
শনিবার জুলাই ১৮, ২০২৬ ৩:২১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে প্রকাশ্যে শিক্ষাবোর্ড কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ 
Thursday March 5, 2026 , 10:51 pm
Print this E-mail this

অভিযোগ গ্রহণ, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা : সংশ্লিষ্ট কর্মকর্তা, এয়ারপোর্ট থানা

বরিশালে প্রকাশ্যে শিক্ষাবোর্ড কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে শিক্ষা বোর্ডের এক কর্মকর্তার ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অজ্ঞাত ১০–১২ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে, বরিশাল শিক্ষা বোর্ডের সেকশন অফিসার মোঃ শাহীন মিয়া (৪৫) বৃহস্পতিবার (মার্চ ৫) বিকেল আনুমানিক ৩টা ৩৫ মিনিটের দিকে অফিস থেকে সদর রোডের উদ্দেশ্যে রওনা দেন। পথে নতুল্লাবাদ এলাকায় নির্মাণাধীন আইসিটি ভবনের সামনে পৌঁছালে ১০ থেকে ১২ জন অজ্ঞাত ব্যক্তি তাকে রাস্তায় ফেলে মারধর করে। অভিযোগে শাহীন মিয়া উল্লেখ করেন, হামলাকারীরা তাকে চড়-থাপ্পড় ও কিল-ঘুষি মারতে থাকে, এতে তার শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম হয়। এক পর্যায়ে হামলাকারীদের পরিচয় জানতে চাইলে তারা তার মাথা ও নাকে ঘুষি মেরে তাকে রক্তাক্ত জখম করে। পরে তিনি দৌড়ে বরিশাল শিক্ষা বোর্ডের ভেতরে গিয়ে আশ্রয় নেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। হামলাকারীদের তিনি পূর্ব থেকে চিনতেন না, তবে সামনে দেখলে শনাক্ত করতে পারবেন বলে জানিয়েছেন। এ ঘটনায় বৃহস্পতিবার এয়ারপোর্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী। এ বিষয়ে এয়ারপোর্ট থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।




Archives

Image
যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন, বিপাকে শিক্ষার্থীরা
Image
বরিশালে ডিবির অভিযান, ২০০ পিস ইয়াবাসহ তরুণী আটক
Image
‘বিদায় পৃথিবী’ লিখে গ্রীন টিভির সাংবাদিক সাকিনের আত্মহত্যা
Image
বরিশালে থানায় হামলা ও ভাঙচুর মামলার আসামি যশোর থেকে আটক
Image
বরিশালে শিশুকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১