Current Bangladesh Time
বুধবার জুন ১০, ২০২৬ ২:৫৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে জাল টাকাসহ দু’জন আটক 
Thursday August 5, 2021 , 10:20 am
Print this E-mail this

আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের

বরিশালে জাল টাকাসহ দু’জন আটক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে জাল টাকাসহ দু’জনকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। বুধবার ( আগস্ট ৪) রাত বারোটার সময় নগরীর গোরস্থান রোড থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন-ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার বদনিকাঠি এলাকার হেমায়তে উদ্দিনের ছেলে রবিউল ও একই এলাকার ইউসুফ খানের ছেলে সুজন খান। গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত বরিশালসহ বিভিন্ন জায়গায় জাল টাকার বাণিজ্য চালিয়ে আসছে একটি সংঘবদ্ধ চক্র। সেই সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রবিউল ও সুজনকে আটক করেন তারা। এসময় তাদের কাছ থেকে আট হাজার জাল টাকা উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ সালের ২৫/এ, বি ধারায় মামলা দায়ের করেছেন নগর গোয়েন্দা শাখার এস আই জুম্মান।




Archives

Image
বরিশাল ডিআইজির কার্যালয় থেকে আরও দুই কালনাগিনী উদ্ধার
Image
নোয়াখালীতে প্রকাশ্যে গুলি করে হত্যা চেষ্টা, অস্ত্র জব্দ
Image
বরিশালে বাস ও মাহেন্দ্রার সংঘর্ষ, নারী নিহত
Image
বরিশালে ইজিবাইকের লাইসেন্স নবায়ন শুরু
Image
বরিশালে ২০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রাসেল আটক