Current Bangladesh Time
বৃহস্পতিবার জুন ১৮, ২০২৬ ১০:৫৪ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে জামায়াত নেতার বাড়িতে দুবৃর্ত্তদের আগুন, ককটেল বিস্ফোরণ 
Monday November 10, 2025 , 1:41 pm
Print this E-mail this

লাকড়িঘর ও কাছারিঘর পুড়ে যায়, কেউ হতাহত হননি, থানায় অভিযোগও নেই

বরিশালে জামায়াত নেতার বাড়িতে দুবৃর্ত্তদের আগুন, ককটেল বিস্ফোরণ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের মেহেন্দিগঞ্জে জামায়াতে ইসলামীর এক নেতার বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। একই সাথে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। গত শনিবার (নভেম্বর ৮) দিবাগত রাতে উপজেলার কাজিরহাট থানার ভাসানচর ইউনিয়নের আকনকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। এতে বাড়ির লাকড়িঘর ও কাছারিঘর পুড়ে যায়।

তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। থানায় অভিযোগও দায়ের হয়নি। কাজিরহাট থানার ভারপ্র‍াপ্ত কর্মকর্তা (ওসি) মো: মিজানুর রহমান বলেন, ‘ঘটনাটি তদন্ত করা হচ্ছে। থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি। তবুও নাশকতার প্রমাণ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’ এ ঘটনায় রোববার (নভেম্বর ৯) বিকেলে ভাসানচরের দফাদারহাট বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে ইউনিয়ন জামায়াতে ইসলামী। জানা গেছে, এর আগে শুক্রবার (নভেম্বর ৭) রাতে একই এলাকায় জামায়াতে ইসলামী বরিশাল জেলা আমির ও বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) আসনের প্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবদুল জব্বারের নির্বাচনী বিলবোর্ডে অগ্নিসংযোগের অভিযোগ উঠে।




Archives

Image
বরিশালে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল
Image
প্রেসক্লাব থেকে তুলে নিয়ে সাংবাদিককে মারধর, গ্রেফতার ২
Image
দক্ষিণাঞ্চলের শিল্পায়নে নতুন দিগন্ত : বরিশালে হচ্ছে ইপিজেড
Image
বরিশালসহ দক্ষিণাঞ্চলের ১০ জেলায় রেল যোগাযোগের আওতায় আসছে
Image
মশক নিধনে মাঠে বরিশাল সিটি কর্পোরেশন