Current Bangladesh Time
বুধবার জুন ২৪, ২০২৬ ১:৩৬ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে পারফিউমের ঘ্রাণে ১৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি 
Tuesday June 23, 2026 , 9:37 pm
Print this E-mail this

এর পেছনে মানসিক বা সাইকোলজিক্যাল প্রভাব থাকতে পারে : ডা: সুজিত চন্দ্র ঢালি

বরিশালে পারফিউমের ঘ্রাণে ১৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ‘বডি স্প্রে’ ব্যবহারের পর অসুস্থ হয়ে ১৪ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার পাদ্রিশিবপুর ইউনিয়নের শিবপুর পাবলিক মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রধান শিক্ষক মো: হান্নান মিয়া। তিনি বলেন, নবম শ্রেণির ওই ক্লাসটিতে ৫৩ জন শিক্ষার্থী ছিল। দুপুরে এক শিক্ষার্থীর ব্যাগে থাকা ‘ওয়াইল্ড স্টোন’ ব্র্যান্ডের একটি বডি স্প্রে আরও কয়েকজন শিক্ষার্থী ব্যবহার করার পর প্রথমে এক ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। এরপর একে একে আরও ১৩ শিক্ষার্থী শ্বাসকষ্ট ও বুকে ব্যথা নিয়ে অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তিনজনের অবস্থার অবনতি হলে তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। প্রধান শিক্ষক বলেন, চিকিৎসকদের প্রাথমিক ধারণা, অল্প স্থানের মধ্যে ঝাঁঝালো বডি স্প্রের প্রভাবে এ ঘটনা ঘটতে পারে। তবে সবাই এখন শঙ্কামুক্ত। চিকিৎসা শেষে এর মধ্যেই দু’জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে বলে জানান তিনি। বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সুজিত চন্দ্র ঢালি বলেন, শ্বাসকষ্ট ও বুকে ব্যথা নিয়ে শিক্ষার্থীদের হাসপাতালে আনা হয়। অধিকাংশকে চিকিৎসা দিয়ে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তিনি বলেন, একই বডি স্প্রে ব্যবহারের পর একসঙ্গে এতজন শিক্ষার্থীর অসুস্থ হওয়া স্বাভাবিক নয়। এর পেছনে মানসিক বা সাইকোলজিক্যাল প্রভাব থাকতে পারে। বিষয়টি গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করা হচ্ছে। ঘটনার পর বিদ্যালয় পরিদর্শন করেন বাকেরগঞ্জ থানার এসআই আবুল কালাম আজাদ। তিনি বলেন, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।




Archives

Image
বরিশালে পারফিউমের ঘ্রাণে ১৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি
Image
বরিশালে নারী মাদক কারবারীকে আটক করে পুলিশে দিলো ছাত্রদল
Image
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে কঠোর অবস্থানে পুলিশ
Image
ভবনের ছাদ থেকে লাফ, বরিশালে আ’লীগ নেতার মৃত্যু
Image
বরিশালে নৃশংসভাবে খুন হওয়া নাজমুলের পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ