Current Bangladesh Time
রবিবার নভেম্বর ১, ২০২৬ ৮:৩৪ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে একটি গোডাউন থেকে মালামাল লুট, ৩ ডাকাত গ্রেফতার 
Friday December 14, 2018 , 1:30 pm
Print this E-mail this

পুলিশ অভিযান চালিয়ে ঐ ৩ জনকে ৮ কার্টুন কনডেন্স মিল্কসহ গ্রেফতার করে

বরিশালে একটি গোডাউন থেকে মালামাল লুট, ৩ ডাকাত গ্রেফতার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীর রূপাতলী এলাকায় পারটেক্স স্টার গ্রুপের ডেনিস কনডেন্স মিল্কের গোডাউনে ডাকাতি মামলার ৩ আসামিকে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। গত বুধবার রাতে লুণ্ঠিত মালামাল বিক্রির সময় পিরোজপুরের মঠবাড়িয়ার তুষখালী বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। গ্রেফতারকৃতরা হলো, পিরোজপুরের ভান্ডারিয়ার হরিনপালা গ্রামের মজিবর রহমানের ছেলে একাধিক ডাকাতি ও হত্যা মামলার আসামি বাবুল, বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার বেতবুনিয়া গ্রামের সেকান্দার শেখের ছেলে আলমগীর হোসেন শেখ এবং একই উপজেলার ডউয়াতলা গ্রামের ইসরাত আলীর ছেলে আশিক। কোতোয়ালি মডেল থানার এসআই ফিরোজ আল-মামুন জানান, গত ২৮ নভেম্বর নগরীর রূপাতলী ডেনিস কনডেন্স মিল্কের গোডাউনে ডাকাতি হয়। দুর্বৃত্তরা নৈশ প্রহরীদের বেঁধে ওই গোডাউন থেকে বিভিন্ন ধরনের খাদ্যপণ্য লুট করে। এ ঘটনায় ওই গোডাউনের মালিক মো.বাপ্পী বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে মামলা দায়ের করেন। বরিশালে ডেনিস কনডেন্স মিল্কের গোডাউন থেকে লুট করা বিপুল পরিমাণ কনডেন্স মিল্ক মঠবাড়িয়ার তুষখালী বাজারে বিক্রি করার গোপন খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ঐ ৩ জনকে ৮ কার্টুন কনডেন্স মিল্কসহ গ্রেফতার করে। ডাকাতির মূল হোতা আনোয়ারসহ অন্যদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। এসআই আরও জানান, গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।




Archives

Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
ফের বেদখল বরিশাল নগরীর চৌমাথা লেকের পাড় : সিটি প্রশাসকের সুদৃষ্টি কামনা
Image
বরিশাল শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. মো: জসিম উদ্দিন
Image
বরিশাল কাউনিয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক