Current Bangladesh Time
বৃহস্পতিবার নভেম্বর ১৯, ২০২৬ ৫:৩৮ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ 
Wednesday April 1, 2026 , 3:11 pm
Print this E-mail this

ময়নাতদন্তের জন্য মরদেহ ভোলা সদর হাসপাতালে প্রেরণ

বরিশালে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল বিভাগের  ‎ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকা ইউনিয়নের ২নং ওয়ার্ডে হ্যাঁপি আক্তার (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ‎বুধবার (এপ্রিল ১) দুপুর ১টা ৩০ মিনিটে মানিকারহাট বাজার সংলগ্ন রাড়ি বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত হ্যাঁপি আক্তার বোরহানউদ্দিন পৌর এলাকার ৭নং ওয়ার্ডের আব্দুল মালেকের মেয়ে। পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় চার বছর আগে বড়মানিকা ২নং ওয়ার্ডের রাড়ি বাড়ির শাহজাহানের ছেলে লিমনের সঙ্গে পারিবারিকভাবে তাঁর বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের দুই বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে। পরিবারের সদস্যরা জানান, স্বামী লিমন ঢাকায় একটি ঔষধ কোম্পানিতে চাকরি করেন এবং স্ত্রী হ্যাপিকে নিয়ে বাবু বাজার কদমতলী এলাকায় বসবাস করতেন। সম্প্রতি ঈদ উপলক্ষে তারা গ্রামের বাড়িতে আসেন। ঈদের ছুটি শেষে লিমন ঢাকায় ফিরে গেলেও হ্যাঁপি তাঁর শ্বশুর-শাশুড়ির সঙ্গে স্বামীর বাড়িতে অবস্থান করছিলেন। বৃহস্পতিবার তাঁর স্বামীর কাছে ঢাকায় যাওয়ার কথা ছিল। এরই মধ্যে বুধবার হ্যাপির ঝুলন্ত মরদেহ তাঁর শশুর বাড়ির শয়নকক্ষ থেকে উদ্ধার করা হয়। তবে এই মৃত্যুকে আত্মহত্যা হিসেবে মানতে নারাজ নিহতের পরিবার। ‎হ্যাঁপির বাবা আব্দুল মালেক অভিযোগ করে বলেন, “আমার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তাঁর শ্বশুর-শাশুড়ি দীর্ঘদিন ধরে তাঁকে নির্যাতন করত। আমরা এর সুষ্ঠু বিচার চাই।” ‎অন্যদিকে স্থানীয়দের মধ্যে ঘটনাটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে আত্মহত্যা বলে ধারণা করছেন, আবার কেউ পারিবারিক কলহের জেরে হত্যাকাণ্ডের আশঙ্কা করছেন। এ বিষয়ে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল তৈরি করে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ভোলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও পরিবারের অভিযোগ গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। ‎তিনি আরও জানান, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে এবং অভিযোগ প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ‎হ্যাঁপির মৃত্যুর ঘটনায় তাঁর বাবার বাড়ির এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুই বছরের শিশু সন্তানকে রেখে হ্যাঁপি আক্তারের এমন মর্মান্তিক মৃত্যু পাড়া প্রতিবেশীদের মাঝে গভীর বেদনার সৃষ্টি করেছে।




Archives

Image
সাবেক মন্ত্রী রেজাউল করিমের বাড়িতে আগুন
Image
বরিশালে আট আগেয়াস্ত্র, ২৭৬১ রাউন্ড কার্তুজসহ গ্রেফতার ৩
Image
সব এমপিকে নিজ নিজ এলাকায় গিয়ে অবস্থান নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
Image
এমপি জিলানীর সাথে বিএনপি নেত্রী নাসরীনের সৌজন্য সাক্ষাৎ
Image
বরিশাল আদালতের বিচারক নিখোঁজ