Current Bangladesh Time
শনিবার জুন ২০, ২০২৬ ১০:০৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে গৃহবধূকে দুইদিন আটকে রেখে গণধর্ষণ, আটক-২ 
Tuesday December 26, 2017 , 9:29 pm
Print this E-mail this

বিচারক আটককৃত দুইজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন

বরিশালে গৃহবধূকে দুইদিন আটকে রেখে গণধর্ষণ, আটক-২


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল জেলার হিজলা উপজেলার দূর্গম চরাঞ্চল চরজানপুরে এক গৃহবধূকে তার নিজ ঘরের মধ্যে দুইদিন আটকে রেখে পালাক্রমে গণধর্ষণ করা হয়েছে। খবর পেয়ে হিজলা থানা পুলিশ ওই গৃহবধূকে উদ্ধার ও দুই ধর্ষককে গ্রেফতার করেছে।এ ঘটনায় ধর্ষিতা নারী বাদী হয়ে দুই ধর্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মামলার আসামিরা হলো, হিজলার চরখলিসাপুরের আকতার হোসেন মাঝি ও চরকিল্লা পূর্বের চরের বাসিন্দা জসিম মল্লিক। গ্রেফতারকৃত দুইজন পুলিশের কাছে গৃহবধূকে ধর্ষণের কথা স্বীকার করলেও আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে তা অস্বীকার করেছে। মঙ্গলবার সকালে জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের নিবন্ধন কর্মকর্তা (জিআরও হিজলা) এএসআই জিয়াউল হক জানান, সোমবার শেষ কার্যদিবসে জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট শাম্মি আকাতারের আদালতে আটককৃতদের সোপর্দ করে পুলিশ। পরে তারা বিচারকের কাছে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেন। জবানবন্দিতে তারা বলেন, ওই নারী (ধর্ষিতা) নিজ ইচ্ছায় তাদের সাথে মেলামেশা করেছে। তাকে জোরপূর্বক কোনো কিছু করা হয়নি। জবানবন্দি গ্রহণ শেষে আদালতের বিচারক আটককৃত দুইজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। একই সাথে মামলার বাদীকে (ধর্ষিতা) মেডিক্যাল পরীক্ষার জন্য শেবাচিমে পাঠানোর নির্দেশ দিয়েছেন। হিজলা থানার ওসি এসএম মাকসুদুর রহমান মামলার আরজির বরাত দিয়ে জানান, চরজানপুর হিজলা-গৌরবদী ইউনিয়নের পূর্বপ্রান্তের মেঘনার একটি চর। উপজেলা সদর থেকে ওই চরে যেতে ট্রলারে প্রায় চার ঘন্টা সময় লাগে। সেখানে জনবসতিও কম। কাজের সন্ধানে গৃহবধূর স্বামী অন্যত্র যাওয়ায় তার স্ত্রীকে আটকে রেখে গত ২২ ও ২৩ ডিসেম্বর আসামিরা পালাক্রমে ধর্ষণ করে। ওসি আরও জানান, খবর পেয়ে সোমবার সকালে থানা পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত দুই ধর্ষককে আটক ও ধর্ষিতাকে উদ্ধার করে ওইদিন বিকেলে আদালতে সোর্পদ করেন।




Archives

Image
বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের (বিইএ) চেয়ারম্যান পদ নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক গুঞ্জন
Image
গৃহকর্মী ‘নির্যাতন করা’ পুলিশ দম্পতি কারাগারে
Image
অবশেষে বরিশালের শীর্ষ সন্ত্রাসী ‘দাও মাসুদ’ গ্রেপ্তার
Image
ঘুরে ফিরে দেড় যুগ একই কর্মস্থলে বরিশাল এলজিইডির নির্বাহী প্রকৌশলী, গড়ে তুলেছেন শক্ত সিন্ডিকেট
Image
স্ত্রী ইকরার মৃত্যু, আত্মসমর্পণ করলেন অভিনেতা জাহের আলভী