Current Bangladesh Time
রবিবার মার্চ ৮, ২০২৬ ৮:৩৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে কোটি টাকার চোরাই কয়লা ও লাইটার জাহাজসহ আটক ১২ 
Friday November 28, 2025 , 10:31 am
Print this E-mail this

পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য বরিশালের কোতোয়ালী থানায় হস্তান্তর

বরিশালে কোটি টাকার চোরাই কয়লা ও লাইটার জাহাজসহ আটক ১২


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে কোস্টগার্ডের অভিযানে বিপুল পরিমাণ চোরাই কয়লা ও লাইটার জাহাজসহ ১২ জনকে আটক করা হয়েছে। শুক্রবার (নভেম্বর ২৮) সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (নভেম্বর ২৭) ভোর ৫টায় কোস্টগার্ড স্টেশন বরিশাল কর্তৃক কোতোয়ালী থানাধীন চরমোনাই আনন্দ ঘাটসংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন সন্দেহজনক একটি লাইটার ভেসেল তল্লাশি করে প্রায় ১ কোটি ১০ লাখ টাকা মূল্যের ১ হাজার ১০০ মেট্রিক টন চোরাইকৃত কয়লাসহ ১২ জন চোরাকারবারিকে আটক করা হয়। পরবর্তীতে আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, মোংলা হিরণ পয়েন্টে অবস্থানরত একটি বিদেশি জাহাজ থেকে অসদুপায় অবলম্বন করে এসব কয়লা অবৈধভাবে পাচার করা হচ্ছিল। লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, জব্দকৃত কয়লা, পাচারকাজে ব্যবহৃত লাইটার ভেসেল ও আটক চোরাকারবারিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য বরিশালের কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।




Archives
Image
বরিশালে বিয়েতে রাজি না হওয়ায় অশ্লীল ভিডিও ধারণ, প্রেমিক গ্রেফতার
Image
বরিশালে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের দাবিতে বিক্ষোভ
Image
বরিশালে অপারেশন থিয়েটারে শিশুর গালে থাপ্পড় মারলেন ওটি বয়
Image
১৮ মাসের কাজ ৪ বছরেও শেষ করতে পারেনি গণপূর্ত বিভাগ, দুর্ভোগে রোগীরা
Image
ইকরাকে নিয়ে বিস্ফোরক দাবি আলভীর