Current Bangladesh Time
বৃহস্পতিবার জুন ১৮, ২০২৬ ১০:৫৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে উত্তেজিত জনতার হামলায় ব্রিজ উদ্বোধন অনুষ্ঠান পণ্ড 
Saturday December 6, 2025 , 8:41 pm
Print this E-mail this

সৌহার্দ্য সেতুর নাম পরিবর্তন করে ৩৬ জুলাই সেতু নামকরণ করায়

বরিশালে উত্তেজিত জনতার হামলায় ব্রিজ উদ্বোধন অনুষ্ঠান পণ্ড


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বহুল কাঙ্ক্ষিত বরিশালের গৌরনদী-মুলাদী উপজেলার আড়িয়াল খা নদীর ওপর নির্মিত সাহেবের চর-কাচিরচর সেতুর উদ্বোধন অনুষ্ঠানে হামলা চালিয়ে অনুষ্ঠান পণ্ড করে দিয়েছে উত্তেজিত জনতা।

শনিবার (ডিসেম্বর ৬) দুপুরে মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নের কাচিরচরে উদ্বোধন অনুষ্ঠানের প্যান্ডেলে এই হামলার ঘটনা ঘটে। ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভার্চুয়ালি যুক্ত হয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্রিজটি উদ্বোধন করার কথা ছিল। অনুষ্ঠান শুরুর আগেই প্রশাসনের সামনে উত্তেজিত জনতা হামলা চালিয়ে অনুষ্ঠান বন্ধ করে দেয়। স্থানীয়রা জানান, গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের সাহেবের চর ও মুলাদী উপজেলার নাজিরপুরের মধ্যবর্তী আড়িয়াল নদীর ওপর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে ৬১৯ মিটার দীর্ঘ ‘সৌহার্দ্য সেতু’ নির্মাণ কাজ চলমান রয়েছে। ব্রিজের নির্মাণের কাজ শেষ না হওয়া সত্ত্বেও স্থানীয়দের অন্ধকারে রেখে সৌহার্দ্য সেতুর নাম পরিবর্তন করে ৩৬ জুলাই সেতু নামকরণ করে শনিবার সেতু উদ্বোধনের অনুষ্ঠান আয়োজন করা হয়। এসময় উত্তেজিত জনতা অনুষ্ঠানস্থলে হামলা চালিয়ে প্যান্ডেল ভাঙচুর করে। তারা আরও জানান, ব্রিজটি নির্মাণে অবদান রেখেছেন অর্থ মন্ত্রণালয়ের সাবেক সচিব এমদাদুল হক মজনু। উদ্বোধনী অনুষ্ঠানে তাকে দাওয়াত দেওয়া হয়নি। যে কারণে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়। হামলা চালিয়ে ওই ক্ষোভের বহি:প্রকাশ ঘটনায় স্থানীয়রা। এ বিষয়ে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সফিকুল ইসলাম বলেন, বিক্ষুব্ধ জনতার হামলা-ভাঙচুরের ঘটনায় সভা পণ্ড হয়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।




Archives

Image
বরিশালে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল
Image
প্রেসক্লাব থেকে তুলে নিয়ে সাংবাদিককে মারধর, গ্রেফতার ২
Image
দক্ষিণাঞ্চলের শিল্পায়নে নতুন দিগন্ত : বরিশালে হচ্ছে ইপিজেড
Image
বরিশালসহ দক্ষিণাঞ্চলের ১০ জেলায় রেল যোগাযোগের আওতায় আসছে
Image
মশক নিধনে মাঠে বরিশাল সিটি কর্পোরেশন