Current Bangladesh Time
সোমবার জুলাই ১৩, ২০২৬ ১২:২০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে আর্জেনটিনার সমর্থককে ব্রাজিল সমর্থক বানিয়ে বিতর্কে এসআই তানজিল! 
Monday June 29, 2026 , 9:31 pm
Print this E-mail this

বিএমপি মিডিয়া সেল দায়িত্ব থাকা পুলিশ অফিসারের এমন কর্মকাণ্ডে দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয়

বরিশালে আর্জেনটিনার সমর্থককে ব্রাজিল সমর্থক বানিয়ে বিতর্কে এসআই তানজিল!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীর পলাশপুর এলাকা থেকে ৮০০ পিস ইয়াবাসহ মোঃ রাসেল হাওলাদার (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কাউনিয়া থানা পুলিশ। তবে আটকের সময় রাসেলের গায়ে আর্জেনটিনার জার্সি থাকলেও পরবর্তীতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তি ব্যবহার করে ব্রাজিলের জার্সি পড়ানো ছবি প্রচার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল। বরিশাল মেট্রোপলিটন মিডিয়া সেল থেকে মাদক কারবারি রাসেল হাওলাদারের আটকের তথ্য ও ছবি পত্র-পত্রিকায় মেইল পাঠানোর পরপরই। মেইল পাঠানো ওই ছবিতে দেখা যায় আটক রাসেলের গায়ে ব্রাজিলের জার্সি। এ নিয়ে গণমাধ্যমকর্মী ও নেটিজেনদের মধ্যে বিভ্রান্তি তৈরী হয়েছে। বিষয়টি নিয়ে ইতোমধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এদিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেলের মেসেঞ্জার গ্রুপ ও ফেসবুক ওয়াল থেকে পোষ্ট করা ছবি সরিয়ে নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে ভূল স্বীকার করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেলের দায়িত্বে থাকা এসআই তানজিল আহমেদ। তিনি বলেন, ভাই (প্রতিবেদক) আমার ভুল হয়েছে। আমি মজা করতে গিয়ে এমনটা করেছি। মিডিয়া সেলের দায়িত্বে থেকে এমনটা করা উতি হয়নি। আমি সব জায়গা থেকে ছবি ডিলেট করে দিয়েছি। সোমবার (জুন ২৯) বিকেল পৌণে ৫টার দিকে নগরীর ৫ নং ওয়ার্ডের দক্ষিণ পলাশপুর এলাকা তাকে আটক করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেল পৌণে ৫ টার দিকে কাউ‌নিয়া থানার ওসি সনজিত চন্দ্র নাথের নেতৃত্বাধীন বিশেষ আভিযানিক টিম নগরীর ৫ নং ওয়ার্ডের দক্ষিণ পলাশপুর এলাকায় অভিযান চালিয়ে ৮০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রাসেলকে আটক করে। এ সময় আঁখি নামের আরেক নারী মাদক ব্যবসায়ী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। তবে আটকের সময় রাসেলের গায়ে আর্জেনটিনার জার্সি থাকলেও পরবর্তীতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তি ব্যবহার করে ব্রাজিলের জার্সি পড়ানো ছবি প্রচার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল। আটকের সময় রাসেলের গায়ে আর্জেনটিনার জার্সি পড়া ছিল বলে নিশ্চিত করেছন কাউ‌নিয়া থানার ওসি সনজিত চন্দ্র নাথ। সচেতন মহল মনে করেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল দায়িত্ব থাকা পুলিশ অফিসারের এমন কর্মকাণ্ডে দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় পেয়েছে। এসআই তানজিল আহমেদের মতো দায়িত্বশীল একজন পুলিশ অফিসার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তি ব্যবহার করে আর্জেনটিনার জার্সিকে ব্রাজিলের জার্সিতে পরিনত করা বেমানান। এ বিষয়ে পুলিশ কমিশনার মো. আশিক সাঈদ বলেন- বিষয়টি আমার জানা নেই। তবে এমন কাজ হয়ে থাকলে বিষয়টি খতিয়ে দেখা হবে।

সূত্র : বরিশাল ক্রাইম নিউজ




Archives
Image
পুলিশের ওপর হামলায় জড়িতদের কাউকেই ছাড় নয় : তথ্যমন্ত্রী
Image
তারেক রহমানের আগমনে বদলে যাবে বরিশালের চিত্র : মনিরুজ্জামান খান ফারুক
Image
শিশু সন্তানকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দিল মা
Image
বরিশালে স্বাস্থ্য পরিচালককে লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন
Image
সামান্য বৃষ্টিতেই ডুবে যায় বরিশাল বিএম কলেজ ক্যাম্পাস, দ্রুত সমাধানের দাবি শিক্ষার্থীদের