Current Bangladesh Time
বৃহস্পতিবার নভেম্বর ১৯, ২০২৬ ৫:৩৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু 
Tuesday October 6, 2026 , 7:17 pm
Print this E-mail this

নাজমুলের বিরুদ্ধে তাঁর দ্বিতীয় স্ত্রীর একটি মামলা রয়েছে

বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন থেকে পড়ে মো. নাজমুল হক (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেল পৌনে চারটার দিকে আদালত ভবনের ছয় তলা থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

নিহত নাজমুল হক বরিশাল সরকারি মহিলা কলেজের কোষাধ্যক্ষের দায়িত্বে ছিলেন।

তিনি নগরীর কাশীপুর এলাকার এনামুল হকের ছেলে। তবে কী কারণে বা কীভাবে তিনি ওই ভবন থেকে নিচে পড়ে গেছেন, তা এখনো স্পষ্ট নয়। এটি নিছক দুর্ঘটনা, আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনা—তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল চারটার দিকে বিকট শব্দ শুনে লোকজন ছুটে গিয়ে দেখেন ওই যুবকের নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হচ্ছে। তাৎক্ষণিকভাবে বিষয়টি কোতোয়ালী থানা-পুলিশকে অবহিত করা হয়। তবে তিনি ভবন থেকে লাফ দিয়েছেন নাকি দুর্ঘটনাকবশত পড়ে গেছেন, সে বিষয়ে কেউ নিশ্চিত কিছু বলতে পারেননি। এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, নাজমুলের বিরুদ্ধে তাঁর দ্বিতীয় স্ত্রীর একটি মামলা রয়েছে। বরিশাল কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানা যাবে।




Archives

Image
সাবেক মন্ত্রী রেজাউল করিমের বাড়িতে আগুন
Image
বরিশালে আট আগেয়াস্ত্র, ২৭৬১ রাউন্ড কার্তুজসহ গ্রেফতার ৩
Image
সব এমপিকে নিজ নিজ এলাকায় গিয়ে অবস্থান নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
Image
এমপি জিলানীর সাথে বিএনপি নেত্রী নাসরীনের সৌজন্য সাক্ষাৎ
Image
বরিশাল আদালতের বিচারক নিখোঁজ