Current Bangladesh Time
মঙ্গলবার নভেম্বর ২৪, ২০২৬ ৮:২৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালের ডিআইজি ও এসপির বদলি 
Thursday July 27, 2017 , 1:15 pm
Print this E-mail this

নতুন ডিআইজি শফিকুল ইসলাম

বরিশালের ডিআইজি ও এসপির বদলি


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদে তিনটি পরিবর্তন এসেছে।জেলা পুলিশ পদে রদবদল হয়েছে তিনটি।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব (পুলিশ-১) মোহাম্মদ ইলিয়াস হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার বিকেলে এ সংক্রান্ত আদেশ জারি হয়েছে।মন্ত্রণালয় সূত্রে জানা যায়, বরিশাল রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) শেখ মোহাম্মদ মারুফ হাসানকে নৌ-পুলিশের ডিআইজি পদে পদায়ন করা হয়েছে।বরিশাল রেঞ্জের ডিআইজি করা হয়েছে রাজশাহীর পুলিশ কমিশনার শফিকুল ইসলামকে। ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মাহবুবুর রহমান পেয়েছেন রাজশাহী পুলিশ কমিশনারের চলতি দায়িত্ব।এছাড়া তিন জেলার এসপি পদে পরিবর্তন এসেছে।বরিশালের পুলিশ সুপার এস এম আক্তারুজ্জামানকে পুলিশ সদরদপ্তরে আনা হয়েছে।তার পরিবর্তে পুলিশ সুপার হয়েছেন ডিএমপির উপকমিশনার (ইঅ্যান্ডডি) সাইফুল ইসলাম।নওগাঁর পুলিশ সুপার (এসপি) মো. মোজাম্মেল হককে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (ডিসি) করা হয়েছে।নওগাঁর এসপি হয়েছেন ইকবাল হোসেন।তিনি এসপিবিএনের ডিসি ছিলেন।হবিগঞ্জের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্রকেও ডিএমপির ডিসি পদে পদায়ন করা হয়েছে।তার জায়গায় পদায়ন পেয়েছেন ডিএমপির উত্তরা বিভাগের ডিসি বিধান চন্দ্র ত্রিপুরা।পুলিশ সুপার হিসেবে আসছেন ডিএমপির উপকমিশনার (ইঅ্যান্ডডি) সাইফুল ইসলাম।

 

 

 

 

 

 

 

 

 

 




Archives

Image
হাসপাতালে কলেজছাত্রীর সঙ্গে অসামাজিক কার্যকলাপ কারারক্ষীর
Image
পটুয়াখালীর কুয়াকাটায় পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হলো রাস উৎসব
Image
জনবল সংকটেও অবৈধ ইটভাটার বিরুদ্ধে বরিশাল পরিবেশ অধিদপ্তরের কঠোর অভিযান
Image
বরিশালের প্রয়াত বিএনপি নেতা কামরুল আহসান শাহীনের ১২তম মৃত্যুবার্ষিকী আজ
Image
বরিশাল সিটি প্রশাসকের সঙ্গে বিএম কলেজের নবনিযুক্ত অধ্যক্ষের সৌজন্য সাক্ষাৎ