Current Bangladesh Time
বুধবার নভেম্বর ২৫, ২০২৬ ২:২০ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুর কাউখালীর ভাইস-চেয়ারম্যান মিঠুর ইন্তেকাল 
Sunday November 20, 2022 , 3:50 pm
Print this E-mail this

বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান

পিরোজপুর কাউখালীর ভাইস-চেয়ারম্যান মিঠুর ইন্তেকাল


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালী উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান, স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম ছাত্র নেতা মো: কামরুজ্জামান মিঠু (৫২) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার সকালে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যকালে তিনি মা, স্ত্রী, এক ছেলে ও এক কন্যাসহ আত্মীয়স্বজন রেখে গেছেন। তাঁর জানাজা আজ রবিবার রাত ৪.৩০ মিনিটের সময় কাউখালী সরকারি বালক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। জানাযা শেষে কাউখালী ইকোপার্ক সংলগ্ন কবরস্থানে দাফন করা হবে। তাঁর মৃত্যুতে কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আহসান কবির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুস শহীদ, সহ-সভাপতি মাহমুদ খান খোকন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আরা হাদিয়া, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, কাউখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ বশির আহম্মেদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।




Archives

Image
বরিশাল নগরীর প্রধান সড়ক থেকে অলিগলি—সবখানেই দাপিয়ে বেড়াচ্ছে গ্যাসচালিত থ্রি-হুইলার
Image
হাসপাতালে কলেজছাত্রীর সঙ্গে অসামাজিক কার্যকলাপ কারারক্ষীর
Image
পটুয়াখালীর কুয়াকাটায় পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হলো রাস উৎসব
Image
বরিশাল নগরীতে পৃথক অভিযান, অস্ত্র ও মাদকসহ ২০ জন গ্রেফতার
Image
জনবল সংকটেও অবৈধ ইটভাটার বিরুদ্ধে বরিশাল পরিবেশ অধিদপ্তরের কঠোর অভিযান