Current Bangladesh Time
শুক্রবার মার্চ ৬, ২০২৬ ৩:৫৪ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পটুয়াখালীর কলাপাড়ায় কিশোরীকে ধর্ষণের পর ফের হাসপাতালে ধর্ষণ, গ্রেফতার ৩ 
Tuesday March 22, 2022 , 11:15 pm
Print this E-mail this

কিশোরীর শারীরিক পরীক্ষার জন্য পটুয়াখালী হাসপাতালে এবং আসামিদের কারাগারে প্রেরণ

পটুয়াখালীর কলাপাড়ায় কিশোরীকে ধর্ষণের পর ফের হাসপাতালে ধর্ষণ, গ্রেফতার ৩


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পটুয়াখালীর কলাপাড়ায় অষ্টম শ্রেণির এক ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তাকে ফের হাসপাতালেই ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ মার্চ) দুপুরে কলাপাড়া পৌর শহরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গ্রেফতাররা হলেন-মাসুম (২৩), গোপাল চন্দ্র মিস্ত্রী (২২) ও শাকিল (২৫)। তাদের সবার বাড়ি কলাপাড়া পৌরশহরের বিভিন্ন এলাকায়। এ ঘটনায় সকালে ধর্ষণের শিকার ওই কিশোরীর মা বাদী হয়ে কলাপাড়া থানায় একটি মামলা করেন। মামলা সূত্রে জানা যায়, ওই কিশোরী খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। গত ২৩ ফেব্রয়ারি সকালে সে কলাপাড়া হাসপাতালে করোনার টিকা নিতে আসে। এসময় পরিচয় হয় মাসুমের সঙ্গে। পরবর্তী সময়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ৮ মার্চ বিকেলে মাসুম তাকে বাসা থেকে কৌশলে বের করে টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামে নিয়ে যান। পরে ওই এলাকায় ঘোরাফেরা করেন। রাত সাড়ে ৯টার দিকে ওই গ্রামের একটি তালগাছের নিচে তিনিসহ শাকিল তাকে ধর্ষণ করেন। ওই কিশোরী অসুস্থবোধ করলে তারা কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন। গভীর রাতে ওই কিশোরীকে ফের ধর্ষণ করেন মাসুম। পরে কিশোরীকে হাসপাতালে রেখে চলে যান। ৯ মার্চ খোঁজাখুঁজির এক পর্যায়ে তাকে কলাপাড়া হাসপাতালের সামনে দেখা যায়। মামলায় আরও উল্লেখ করা হয়, বিষয়টি কাউকে না বলার জন্য মাসুম ভয়ভীতি দেখান। এজন্য কিশোরীকে তার পরিবারকে কিছুই জানায়নি। ১১ মার্চ দুপুরে সে বিদ্যালয় থেকে বাড়ি ফিরছিল। পথে বিয়ের প্রলোভনে মাসুম, শাকিল ও গোপাল তাকে উপজেলার পাখিমারা এলাকায় নিয়ে যান। পরে মাসুম তাকে বিভিন্ন স্থানে রেখে একাধিকবার ধর্ষণ করেন। ওই শিক্ষার্থীর পরিবার অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে সোমবার (২১ মার্চ) কলাপাড়া থানা পুলিশকে জানায়। পরে রাতেই পৌর শহরের রহমতপুর এলাকা থেকে ওই কিশোরীকে উদ্ধার করে পুলিশ। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম জানান, ওই কিশোরী আপাতত সুস্থ রয়েছে। তাকে শারীরিক পরীক্ষার জন্য পটুয়াখালী হাসপাতালে এবং আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।




Archives
Image
বরিশালে প্রকাশ্যে শিক্ষাবোর্ড কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ
Image
তথ্যপ্রযুক্তির এই যুগে নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে : তথ্যমন্ত্রী
Image
ভিভিআইপি মর্যাদায় কী কী সুবিধা পাবেন ড. ইউনূস
Image
বরিশালে টিকটক ভিডিও বানাতে গিয়ে প্রাণ গেলো স্কুল ছাত্রের!
Image
বরিশাল আইনজীবী সমিতির মনোনয়নপত্র বিতরণকে কেন্দ্র করে হট্টগোল