Current Bangladesh Time
সোমবার জুলাই ১৩, ২০২৬ ১:১৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পটুয়াখালীতে ৭ বছরের ছেলেকে বলাৎকার 
Saturday May 23, 2026 , 9:10 pm
Print this E-mail this

পিটুনির পর মসজিদের ইমামকে পুলিশে দিল জনতা

পটুয়াখালীতে ৭ বছরের ছেলেকে বলাৎকার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পটুয়াখালীর কলাপাড়ায় ৭ বছরের এক ছেলেকে বলাৎকারের অভিযোগে স্থানীয় মসজিদের ইমামকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় মহিপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার ভোরে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মো: বেল্লাল হোসেন (২৮) স্থানীয় একটি মসজিদের ইমাম। পুলিশ জানায়, আজ শনিবার ভোরে মসজিদের মক্তবে বলাৎকারের ঘটনা ঘটে। এ ঘটনায় ছেলেটির বাবা মহিপুর থানায় মামলা করেছেন। মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শামীম হাওলাদার বলেন, শিশুটি ভোরে মসজিদের মক্তবে পড়তে গিয়েছিল। ইমাম বেল্লাল হোসেন শিশুটিকে তার কক্ষে নিয়ে বলাৎকার করেন। স্থানীয়রা বিষয়টি জানতে পেরে ইমামকে আটক করে পিটুনি দেয় ও পরে পুলিশে সোপর্দ করেছে। ইতোমধ্যে এ ঘটনায় মামলা হয়েছে।




Archives
Image
পুলিশের ওপর হামলায় জড়িতদের কাউকেই ছাড় নয় : তথ্যমন্ত্রী
Image
তারেক রহমানের আগমনে বদলে যাবে বরিশালের চিত্র : মনিরুজ্জামান খান ফারুক
Image
শিশু সন্তানকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দিল মা
Image
বরিশালে স্বাস্থ্য পরিচালককে লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন
Image
সামান্য বৃষ্টিতেই ডুবে যায় বরিশাল বিএম কলেজ ক্যাম্পাস, দ্রুত সমাধানের দাবি শিক্ষার্থীদের