Current Bangladesh Time
রবিবার নভেম্বর ২২, ২০২৬ ৮:১৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » নৌকা বাইচ ঘিরে উৎসবের আমেজে মেতে ওঠে পুরো উজিরপুর 
Saturday October 31, 2026 , 8:31 pm
Print this E-mail this

দর্শনার্থীদের উপস্থিতিতে নদীর দুই পাড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ

নৌকা বাইচ ঘিরে উৎসবের আমেজে মেতে ওঠে পুরো উজিরপুর


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : নদীর ঢেউ আর মাঝি-মাল্লাদের বৈঠার ছন্দে আজ মেতে উঠেছিলেন উজিরপুরসহ আশেপাশের গ্রামবাসীরা। ‘উজিরপুর নৌকা বাইচ প্রতিযোগিতা-২০২৬’কে ঘিরে এই আনন্দ উৎসব। প্রতি বছরই উজিরেপুরে এই আয়োজন হয়ে থাকে। এবারও বিকাল ৩টায় শিকারপুর সরকারি শেরে বাংলা ডিগ্রি কলেজসংলগ্ন সন্ধ্যা নদীতে শুরু হয় ঐতিহ্যবাহী নৌকা বাইচ। প্রতিযোগিতাকে ঘিরে বীর মুক্তিরযোদ্ধা (মেজর) এম.এ.জলিল স্মৃতিসেতু এবং নদীর উত্তর ও দক্ষিণ তীরজুড়ে মানুষের ঢল নামে। বরিশাল বিভাগের বিভিন্ন এলাকা থেকে আসা দর্শনার্থীদের উপস্থিতিতে নদীর দুই পাড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। মাঝি-মাল্লাদের ছন্দময় বৈঠার টান আর নৌকার গতির সঙ্গে পাল্লা দিয়ে দর্শকদের করতালি ও উল্লাস পুরো আয়োজনকে করে তোলে প্রাণবন্ত। উজিরপুর উপজেলা প্রশাসন ও উন্নয়ন সংস্থা আভাস (AVAS) যৌথভাবে এই বাইচের আয়োজন করে। প্রতিযোগিতায় অংশ নেয় কীর্তনখোলা নদী, সুগন্ধা নদী, আড়িয়াল খাঁ নদী, সন্ধ্যা নদী, ধানসিঁড়ি নদী, তেঁতুলিয়া নদী, পায়রা নদী ও বিষখালী নদীর নামে নামকরা আটটি দল।প্রতিটি দলই সেরার লড়াইয়ে নিজেদের সামর্থ্য ও নৈপুণ্য তুলে ধরে। টান টান উত্তেজনার মধ্যে প্রথম স্থান অর্জন করে ‘সন্ধ্যা নদী’ দল, দ্বিতীয় ‘বিষখালী নদী’ দল এবং তৃতীয় স্থান অর্জন করে ‘সুগন্ধা নদী’ দল।




Archives

Image
বরিশাল সদর হাসপাতালে নারী দালালদের দাপট, চিকিৎসা নিতে এসে নাকাল রোগীরা
Image
‘আলহাজ্ব নুরুল আমিন’, সাধারণ মানুষের কাছে যিনি ‘আমিন চেয়ারম্যান’ নামে পরিচিত
Image
নানা কর্মসূচি ও বর্ণাঢ্য আয়োজনে বরিশালে সশস্ত্র বাহিনী দিবস’২০২৬ পালিত
Image
বরিশালে নার্সিং শিক্ষার্থী অন্তু বিশ্বাসের ছাত্রত্ব পুনর্বহালের দাবিতে সংহতি সমাবেশ
Image
বৈশাখী টিভিতে উত্তেজনা, পুলিশ হেফাজতে ডিএমডি