Current Bangladesh Time
রবিবার জুন ২৮, ২০২৬ ১০:৩২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » নারী কেলেঙ্কারির ঘটনায় বরিশালের এসআই মাহবুব হোসেন ক্লোজড 
Saturday July 19, 2025 , 11:17 pm
Print this E-mail this

বরিশাল মেট্রোপলিটন পুলিশ লাইনে সংযুক্ত, একাধিক নারী সংক্রান্ত অভিযোগ

নারী কেলেঙ্কারির ঘটনায় বরিশালের এসআই মাহবুব হোসেন ক্লোজড


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার সাব-ইন্সপেক্টর (এসআই) মাহবুব হোসেন শিমুলকে নারী কেলেঙ্কারির ঘটনায় ক্লোজড করা হয়েছে। শুক্রবার (জুলাই ১৮) রাতে তাকে বরিশাল মেট্রোপলিটন পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। এ বিষয়ে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল নিশাত গণমাধ্যমকে জানান, ঘটনাটি জানাজানি হওয়ার পর পরই এসআই মাহবুব হোসেন শিমুলকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। সূত্র জানায়, বৃহস্পতিবার (জুলাই ১৭) সন্ধ্যায় বরিশাল নগরীর বেলস পার্ক এলাকায় রাব্বি খান নামের এক যুবকের স্ত্রীকে সঙ্গে নিয়ে ঘুরতে যান এসআই মাহবুব। এ সময় রাব্বি ও তার বন্ধুরা তাদের হাতে-নাতে ধরে ফেলেন। স্থানীয়দের উত্তেজনার মুখে ওই এলাকা ত্যাগ করতে বাধ্য হন এসআই। জানা গেছে, এর আগেও এসআই মাহবুব হোসেন শিমুলের বিরুদ্ধে একাধিক নারী সংক্রান্ত অভিযোগ রয়েছে। অতীতেও তিনি নানা কৌশলে অভিযোগ ধামাচাপা দিতে সক্ষম হলেও এবার আর রক্ষা হয়নি। বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো: শফিকুল ইসলামের নজরে বিষয়টি পৌঁছানোর পরই ব্যবস্থা নেওয়া হয়।




Archives

Image
পাল্টাপাল্টি গুরুতর অভিযোগ : বাংলাভিশনের বরিশাল ব্যুরোর দুজনকে অব্যাহতি
Image
বিলকিস জাহান শিরীনের উপস্থিতিতে বরিশাল হার্ট ফাউন্ডেশনের আহ্বায়ক কমিটির প্রথম সভা
Image
বরিশাল কেন্দ্রীয় কারাগারের কনডেম সেলে বরগুনার সেই মিন্নি
Image
বরিশাল কীর্তনখোলা নদীতে নৌ তরি ‘কুইন অফ উলানিয়া’ উদ্বোধন
Image
বরিশালে কলেজছাত্রীর ওপর কিশোরী গ্যাংয়ের হামলা