Current Bangladesh Time
বুধবার জুন ১০, ২০২৬ ২:১৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » তরুণদের হাতে পরিষ্কার-পরিচ্ছন্ন হচ্ছে বরিশালের লাকুটিয়া খাল 
Saturday May 3, 2025 , 7:49 pm
Print this E-mail this

সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি, কৃষকরা উপকৃত হবেন, মশার উপদ্রবও কমবে

তরুণদের হাতে পরিষ্কার-পরিচ্ছন্ন হচ্ছে বরিশালের লাকুটিয়া খাল


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের লাকুটিয়া খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়েছে। প্রথমদিন এতে অংশ নেন স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের অর্ধশত তরুণ সদস্য। শনিবার (মে ১) সকাল ৯টায় বরিশাল রেঞ্জ রিজার্ভ ফোর্স (আর আর এফ) পুলিশ লাইনসের সামনে থেকে খাল পরিষ্কার-পরিচ্ছন্নতার কার্যক্রম শুরু করা হয়। যেখানে অর্ধশত তরুণ-তরুণী স্বতঃস্ফূর্তভাবে খালটি পরিষ্কার কাজে হাত দেয়। শুরুতে তারা খালের পানিতে থাকা কচুরিপানা ও ময়লা আবর্জনা সরানোর পাশাপাশি প্রতিবন্ধকতাগুলোও অপসারণের কাজ শুরু করে। এ কাজে তাদের বরিশাল সিটি কর্পোরেশন সার্বিক সহযোগিতা করছে। বিডিক্লিন বরিশালের বিভাগীয় সমন্বায়ক জায়েদ ইরফান জানান, বরিশাল নগরীর জলাবদ্ধতা দূর করতে হলে প্রথমেই খাল পরিষ্কার ও খালের পাড় দখলমুক্ত করে পুনরুদ্ধার করা দরকার। এজন্য খাল পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। আর দীর্ঘদিন ধরে লাকুটিয়া খালটি পরিষ্কার করা হয়নি। ফলে পানিপ্রবাহ চলমান না থাকায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হতো। এটি পরিষ্কার করা হলে পানিপ্রবাহ স্বাভাবিক হবে। যার ফলে কৃষকরা যেমন উপকৃত হবেন, তেমনি মশার উপদ্রবও কমবে।




Archives

Image
বরিশাল ডিআইজির কার্যালয় থেকে আরও দুই কালনাগিনী উদ্ধার
Image
নোয়াখালীতে প্রকাশ্যে গুলি করে হত্যা চেষ্টা, অস্ত্র জব্দ
Image
বরিশালে বাস ও মাহেন্দ্রার সংঘর্ষ, নারী নিহত
Image
বরিশালে ইজিবাইকের লাইসেন্স নবায়ন শুরু
Image
বরিশালে ২০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রাসেল আটক