Current Bangladesh Time
বুধবার নভেম্বর ২৫, ২০২৬ ৪:০৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ড. ইউনূসকে যে উপহার দিলেন তারেক রহমান 
Friday June 13, 2025 , 4:18 pm
Print this E-mail this

বৈঠক শেষে তারেক রহমান ডরচেস্টার হোটেল ত্যাগ

ড. ইউনূসকে যে উপহার দিলেন তারেক রহমান


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বহুল আলোচিত বৈঠকটি সম্পন্ন হয়েছে। বৈঠকে অধ্যাপক ইউনূসকে দুটি বই ও একটি কলম উপহার দেন তারেক রহমান। শুক্রবার (১৩ জুন) যুক্তরাজ্যের লন্ডনের ডরচেস্টার হোটেলে স্থানীয় সময় সকাল ৯টায় (বাংলাদেশ সময় বেলা ২টা) বৈঠকটি শুরু হয়। সকাল সাড়ে ১০টায় (বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টা) বৈঠক শেষ হয়। বৈঠক শেষে তারেক রহমান ডরচেস্টার হোটেল ত্যাগ করেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেওয়া উপহারের দুটি বই ও একটি কলমের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করেছেন। উপহারের বই দুটির মধ্যে রয়েছে, বিশ্ববিখ্যাত জলবায়ুকর্মী গ্রেটা থুনবার্গের ‘নো ওয়ান ইজ টু স্মল টু মেইক এ ডিফরেন্স’। বইটি গ্রেটা থুনবার্গের প্রথম ইংরেজি বই, যা বিশ্বজুড়ে জলবায়ু সমাবেশ থেকে জাতিসংঘ, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, ব্রিটিশ পার্লামেন্ট এবং যুক্তরাষ্ট্র কংগ্রেসে দেওয়া তার বক্তব্যের সংগ্রহ। উপহারের অন্য বইটি হলো, ‘নেচার ম্যাটারস: ভাইটাল পোয়েমস ফ্রম দ্য গ্লোবাল মেজরিটি’। এটি একটি নির্বাচিত কবিতা সংগ্রহ, যা প্রকৃতি এবং পরিবেশবিষয়ক কবিতাগুলোকে বিভিন্ন সংস্কৃতি ও ঐতিহ্যের দৃষ্টিকোণ থেকে উপস্থাপন করে। এই সংগ্রহে বিভিন্ন জাতি ও সংস্কৃতির কবিদের লেখা কবিতা স্থান পেয়েছে।




Archives

Image
বরিশাল নগরীর প্রধান সড়ক থেকে অলিগলি—সবখানেই দাপিয়ে বেড়াচ্ছে গ্যাসচালিত থ্রি-হুইলার
Image
হাসপাতালে কলেজছাত্রীর সঙ্গে অসামাজিক কার্যকলাপ কারারক্ষীর
Image
পটুয়াখালীর কুয়াকাটায় পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হলো রাস উৎসব
Image
বরিশাল নগরীতে পৃথক অভিযান, অস্ত্র ও মাদকসহ ২০ জন গ্রেফতার
Image
জনবল সংকটেও অবৈধ ইটভাটার বিরুদ্ধে বরিশাল পরিবেশ অধিদপ্তরের কঠোর অভিযান