Current Bangladesh Time
বৃহস্পতিবার জুন ১৮, ২০২৬ ১১:১০ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » জিআই স্বীকৃতি পেল বরিশালের আমড়া 
Thursday May 1, 2025 , 6:41 pm
Print this E-mail this

বরিশালের আমড়ার সুখ্যাতি রয়েছে দেশজুড়ে

জিআই স্বীকৃতি পেল বরিশালের আমড়া


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের স্বীকৃতি পেয়েছে বরিশালের বিখ্যাত মৌসুমি ফল আমড়া। বুধবার (এপ্রিল ৩০) বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমি রাষ্ট্রীয় অতিথি ভবন সুগন্ধায় আয়োজিত অনুষ্ঠানে বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনের হাতে স্বীকৃতি সনদ হস্তান্তর করা হয়। সনদ হস্তান্তর করেন শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। সনদ পেয়ে জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, বরিশালের আমড়ার সুখ্যাতি রয়েছে দেশজুড়ে। বরিশালের সনাতন ধর্মের বহু পুরোনো সংস্কৃতি হলো তাদের যেকোনো অনুষ্ঠানে খাবার শেষে আমড়ার টক থাকতে হবে। এটাকে তারা শেষ পাত বলে। বরিশালের মিঠা পানির কারণে আমড়ার প্রাকৃতিক গন্ধ বিদ্যমান, স্বাদে মিষ্টি, সুস্বাদু, যা অন্যান্য অঞ্চলের আমড়া থেকে আলাদা হয়ে থাকে। বরিশালের আমড়া শুধু একটি সুস্বাদু ফল নয়, এটি এ অঞ্চলের ঐতিহ্য, সংস্কৃতি ও কৃষিভিত্তিক অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এর স্বতন্ত্র স্বাদ, পুষ্টিগুণ ও বহুমুখী ব্যবহার বরিশালের আমড়াকে সারাদেশে পরিচিতি দিয়েছে। এই স্বীকৃতি ও জনপ্রিয়তার ফলে স্থানীয় কৃষকরা আমড়া চাষে আরও উৎসাহিত হচ্ছেন, যা তাদের আর্থিক উন্নয়নের পাশাপাশি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই অর্জনের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক বাজারে বরিশালের আমড়ার পরিচিতি ও চাহিদা উল্লেখযোগ্য হারে বাড়বে বলে আশা করা যায়, যা এই অঞ্চলের কৃষিকে আরও সমৃদ্ধ করবে।




Archives

Image
বরিশালে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল
Image
প্রেসক্লাব থেকে তুলে নিয়ে সাংবাদিককে মারধর, গ্রেফতার ২
Image
দক্ষিণাঞ্চলের শিল্পায়নে নতুন দিগন্ত : বরিশালে হচ্ছে ইপিজেড
Image
বরিশালসহ দক্ষিণাঞ্চলের ১০ জেলায় রেল যোগাযোগের আওতায় আসছে
Image
মশক নিধনে মাঠে বরিশাল সিটি কর্পোরেশন