Current Bangladesh Time
মঙ্গলবার নভেম্বর ১৭, ২০২৬ ৫:৪২ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ 
Wednesday January 22, 2025 , 7:14 pm
Print this E-mail this

সুইজারল্যান্ডে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের শীর্ষ সম্মেলনে

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (২২ জানুয়ারি) সুইজারল্যান্ডের ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের শীর্ষ সম্মেলনে তাদের এ সাক্ষাৎ হয়। এর আগে ওয়ার্ল্ড ইকোনমিক সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার (২১ জানুয়ারি) স্থানীয় সময় দুপুর ১২টা ২৫ মিনিটে সুইজারল্যান্ডের জুরিখে পৌঁছান প্রধান উপদেষ্টা। সম্মেলনের সাইডলাইনে ড. ইউনূস বৈঠক করেছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতাংতার্ন সিনাওয়াত্রা এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, মিউনিখ নিরাপত্তা সম্মেলনের চেয়ারম্যান রাষ্ট্রদূত ক্রিস্টোফ হিউসজেন, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেক্সান্ডার স্টাব ও জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডির সঙ্গে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বাংলাদেশ নিয়ে একটি পৃথক সংলাপ অনুষ্ঠিত হবে যেখানে বৈশ্বিক ব্যবসায়ী নেতা এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধান নির্বাহীরা যোগ দেবেন। আগামী ২৫ জানুয়ারি প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে।




Archives

Image
বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদারকে ফুলেল শুভেচ্ছা
Image
বিএনপির মহাসচিব রুহুল কবির রিজভীকে আফরোজা খানম নাসরীনের ফুলেল শুভেচ্ছা
Image
বরিশাল বিএম কলেজের নতুন অধ্যক্ষ মাহমুদুল ইসলাম
Image
বারবার ঘোষণা দিলেও চালু হচ্ছে না বরিশালে বিশেষায়িত শিশু হাসপাতাল
Image
বরিশালে ৪০ দিনে গ্রেপ্তার ৫০০, অপরাধ দমনে কঠোর অবস্থানে কোতোয়ালি থানার ওসি