Current Bangladesh Time
শনিবার অক্টোবর ১৭, ২০২৬ ৭:১১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ছারছীনা পীর সাহেবের ইন্তেকাল 
Wednesday July 17, 2024 , 8:47 pm
Print this E-mail this

বার্ধক্য জনিত রোগে ভুগ ছিলেন তিনি

ছারছীনা পীর সাহেবের ইন্তেকাল


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ছারছীনার পীর সাহেব হুজুর বাংলাদেশ সময় রাত ২:১১ ঘটিকায় ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহী ওয়াইন্না ইলাইহী রাজিউন। দেশের কোটি কোটি মানুষের আধ্যাত্মিক রাহবার বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লার মাননীয় আমির, প্রায় দুই হাজার দ্বিনিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা, বাংলাদেশ জমিয়াতুল মুদার্রেসিন এর প্রধান পৃষ্ঠপোষক ও মসজিদে গাউসুল আজম কমপ্লেক্সের মুতাওয়াল্লী আলহাজ্ব হযরত মাওলানা শাহ মোহাম্মদ মোহেব্বুল্লাহ সাহেব আজ রাত দুইটা ১১ মিনিটে রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্তেকালের সময় মরহুমের বয়স হয়েছিল ৭০ এর কাছাকাছি। পীর সাহেব কেবলা দীর্ঘদিন যাবত বার্ধক্য জনিত রোগে ভুগতে ছিলেন। প্রথমত রাজধানীর গ্রীন লাইফ হাসপাতালে, সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে এবং সর্বশেষ গ্রিন রোদস্থ সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ইন্তেকালের সময় তিনি স্ত্রী, দুইপুত্র, তিন কন্যা ও অনেক নাতি নাতনি রেখে যান। মরহুমের জানাজার নামাজ ১৮ জুলাই রোজ বৃহস্পতিবার বিকেল ৩ ঘটিকায় ছারছীনা দরবার শরীফে অনুষ্ঠিত হবে। সকল পীরভাই, মুহিব্বীনদের নিকট পীর সাহেব কেবলার রুহের মাগফিরাতের জন্য দোয়া কামনা করছেন হযরত পীর সাহেব কেবলার বড় সাহেবজাদা আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছরুদ্দীন আহমদ হোসাইন।




Archives

Image
মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার
Image
বরিশালের পূজামণ্ডপে নিরাপত্তায় তৎপর পুলিশ
Image
বরিশালে আত্মহত্যার চেষ্টাকারী তরুণীকে উদ্ধারে পুলিশ, মিলল ৫০০ পিস ইয়াবা
Image
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা
Image
পিরোজপুরের কাউখালীতে অস্বাস্থ্যকর ও পঁচা খাবার বিক্রির দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা