Current Bangladesh Time
মঙ্গলবার ডিসেম্বর ১৬, ২০২৫ ১২:২৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » গণভবনে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন আতিক-তাপস 
Sunday February 2, 2020 , 9:45 am
Print this E-mail this

গণভবনে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন আতিক-তাপস


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা দেখা করলেন, আওয়ামী লীগ মনোনীত ঢাকার মেয়র প্রার্থী আতিকুল ইসলাম ও ফজলে নূর তাপস। শনিবার অনুষ্ঠিত নির্বাচনের পর রাতে ভোট গণনায় জয়ের পথে থাকা তাপস ও আতিক প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এর আগে শনিবার সকাল আটটা থেকে বিকাল চারটা র্পযন্ত ভোট নেওয়া হয় দুই সিটিতে। কোনোরূপ অপ্রীতিকর ঘটনা ছাড়া নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে ভোটগ্রহণ। ঢাকা উত্তরের এখন পর্যন্ত ১৩১৮ কেন্দ্রের মধ্যে ৭৩৯ কেন্দ্রের ঘোষিত ফলে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম পেয়েছেন ২,৩৫,২৩৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী তাবিথ আউয়াল পেয়েছেন ১,৬৩,৩৫৫ ভোট।অন্যদিকে ঢাকা দক্ষিণে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস ইতিমধ্যেই জয়ের পথে রয়েছেন। দক্ষিণে ১১৫০ কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ১০৭৫টি কেন্দ্রের ফল ঘোষণা করা হয়েছে। এতে নৌকা প্রতীকে তাপস পেয়েছেন ৩,৯৯৬৭৫ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী প্রকৌশলী ইশরাক পেয়েছেন ২,১৯,০২৭ ভোট।




Archives
Image
বরিশালে ‘হুমাহুম’ ও ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে মোট ২ লাখ টাকা জরিমানা
Image
বরিশালে দুই আবাসিক হোটেলে পুলিশের অভিযান, নারী-পুরুষসহ আটক ১৯
Image
হাদির ওপর হামলায় সন্দেহভাজন দু’জনের পাসপোর্ট ব্লক
Image
খালেদা জিয়া সবসময় ইসলামের পক্ষেদৃঢ়ভাবে অবস্থান নিয়েছেন : রহমাতুল্লাহ
Image
বরিশালে ডেঙ্গুতে একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৪০