Current Bangladesh Time
বুধবার সেপ্টেম্বর ২, ২০২৬ ১০:৪৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » এবছর বরিশালে কর আদায়ের লক্ষ্যমাত্রা ৭৫০কোটি টাকা 
Monday November 14, 2022 , 5:51 pm
Print this E-mail this

উন্নয়নের স্বার্থে কর প্রদানযোগ্য সবাইকে কর প্রদানের আহবান

এবছর বরিশালে কর আদায়ের লক্ষ্যমাত্রা ৭৫০কোটি টাকা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : চলতি বছরে বরিশাল কর অঞ্চলে কর আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭৫০ কোটি টাকা। এরমধ্যে গত অক্টোবর মাস পর্যন্ত কর আদায় হয়েছে ১শ’ ৬৪.১৮ কোটি টাকা। পাশাপাশি পহেলা নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত রিটার্ন দাখিল করেছেন ৮ হাজার ৭৭৮ জন। এনিয়ে মোট রিটার্ন দাখিল করেছেন ২৭ হাজার ৫৬৮ জন। গত অর্থবছরে কর আদায় হয়েছিল ৬৪৩ কোটি টাকা। সোমবার বেলা এগারোটায় রাজস্ব অংশীজনদের সাথে কর বিভাগের মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়েছে। নগরীর বান্দ রোডস্থ বরিশাল কর ভবনে অনুষ্ঠিত সভায় বরিশালের কর কমিশনার কাজী লতিফুর রহমান বলেন, সরকারের আইন অনুসারে সকল প্রতিষ্ঠান ও ব্যক্তিকে কর প্রদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে কর দিলে কর রেয়াত পাওয়া যায়। আর নিয়ম অমান্য করলে দেশের প্রচলিত আইন অনুসারে শাস্তির ব্যবস্থাও রয়েছে। উন্নয়নের স্বার্থে কর প্রদানযোগ্য সবাইকে কর প্রদানের জন্য তিনি আহবান করেন। মতবিনিময় সভায় বরিশালের বিভিন্ন সরকারী-বেসরকারী ও ব্যবসা প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা যথাযথ নিয়ম মেনে কর দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন। সোমবার সকাল পর্যন্ত বরিশালে করদাতা সনাক্তকরণ নাম্বার (টিআইএন) গ্রহণ করেছেন ৩ লাখ ২১ হাজার ১০০ জন।




Archives

Image
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে নাসরিনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি
Image
শিক্ষার্থীদের বিদেশে যাওয়ার ক্ষেত্রে সরকার গুরুত্ব দিচ্ছে : নুরুল হক নুর
Image
শহীদ আলতাফ মাহমুদের অন্তর্ধান দিবসে বরিশালে স্মরণানুষ্ঠান
Image
সাংবাদিক সাগর-রুনি হত্যায় জড়িত জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচী!
Image
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাসরিনের উদ্যোগ বরিশালে প্রস্তুতি সভা