Current Bangladesh Time
বুধবার নভেম্বর ২৫, ২০২৬ ২:১২ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ইলেকট্রিক সিগারেটের চালান আটক বিমানবন্দরে 
Sunday June 22, 2025 , 12:07 pm
Print this E-mail this

প্রথমবার অভিযুক্ত হওয়ায় যাত্রীকে ছেড়ে দেওয়া হয়েছে

ইলেকট্রিক সিগারেটের চালান আটক বিমানবন্দরে


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ইলেকট্রিক সিগারেট, রিফিল, কার্টিজ, কয়েলের চালান আটক করা হয়েছে। রোববার (২২ জুন) সকাল ৬টা ২০ মিনিটে আবুধাবি থেকে আসা ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট BS-350 এর যাত্রী মোহাম্মদ আইয়ুবের কাছে এসব পণ্য পাওয়া যায়। তার বাড়ি সাতকানিয়ায়। বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, বেল্ট থেকে ওই যাত্রী ব্যাগেজ সংগ্রহ করে কাস্টমসের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় বিমানবন্দর এনএসআই টিম গোপন তথ্যের ভিত্তিতে তার ব্যাগেজ তল্লাশির চ্যালেঞ্জ জানায়।এরপর তল্লাশির মাধ্যমে সকাল ৭টা ১০ মিনিটে ২০টি ইলেকট্রিক সিগারেট, ৪৯০টি সিগারেট রিফিল লিকুইড, ২৮০টি সিগারেট কার্টিজ এবং ৩০টি সিগারেট কয়েল পাওয়া যায়। এসব পণ্যের বাজার মূল্য আনুমানিক ১০ লাখ ৭৩ হাজার টাকা। প্রথমবারের মতো অভিযুক্ত হওয়ায় পণ্যসমগ্রী ডিএম করে যাত্রীকে ছেড়ে দেওয়া হয়েছে।




Archives

Image
বরিশাল নগরীর প্রধান সড়ক থেকে অলিগলি—সবখানেই দাপিয়ে বেড়াচ্ছে গ্যাসচালিত থ্রি-হুইলার
Image
হাসপাতালে কলেজছাত্রীর সঙ্গে অসামাজিক কার্যকলাপ কারারক্ষীর
Image
পটুয়াখালীর কুয়াকাটায় পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হলো রাস উৎসব
Image
বরিশাল নগরীতে পৃথক অভিযান, অস্ত্র ও মাদকসহ ২০ জন গ্রেফতার
Image
জনবল সংকটেও অবৈধ ইটভাটার বিরুদ্ধে বরিশাল পরিবেশ অধিদপ্তরের কঠোর অভিযান