Current Bangladesh Time
শুক্রবার মার্চ ৬, ২০২৬ ১১:৩৬ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » আদালতে বিচারকের সামনে বিশৃঙ্খলা, বরিশাল আইনজীবী সমিতির সভাপতি কারাগারে 
Wednesday February 25, 2026 , 1:47 pm
Print this E-mail this

আদালত প্রাঙ্গণে আইনজীবীদের বিক্ষোভ, বিপুলসংখ্যক র‍্যাব, পুলিশ, সেনাবাহিনী মোতায়েন

আদালতে বিচারকের সামনে বিশৃঙ্খলা, বরিশাল আইনজীবী সমিতির সভাপতি কারাগারে


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতে এজলাস চলাকালে বিচারকের সামনে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাদিকুর রহমান লিংকনকে আটক করা হয়েছে। বুধবার (ফেব্রুয়ারি ২৫) বেলা সাড়ে ১২টায় বরিশাল আদালত প্রাঙ্গণে তার চেম্বার থেকে তাকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে তাকে অতিরিক্ত চীফ ম্যাট্রোপলিটন আদালতে হাজির হলে আদালতের বিচারক এস এম শরীয়াতুল্লাহ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানুন উল ইসলাম বলেন, তাকে আদালত থেকে কারাগারে নেওয়ার প্রস্তুতি চলছে। এদিকে আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাদিকুল রহমান লিংকনকে আটকের ঘটনায় আদালত প্রাঙ্গণে বিক্ষোভ শুরু করে আইনজীবীরা। এতে যে কোনো ধরণের বিশৃঙ্খলা এড়াতে আদালতে চত্বরে বিপুলসংখ্যক র‍্যাব, পুলিশ, সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। আদালত সূত্রে জানা গেছে, গত সোমবার (ফেব্রুয়ারি ২৩) বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম শরীয়তুল্লাহ একাধিক মামলার আসামি তালুকদার মো: ইউনুস ও বরিশাল সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মনিরুল ইসলাম ছবিকে জামিন দেন। এর আগে গত ১৭ ফেব্রুয়ারি একই আদালত জসিম উদ্দিন ও মাহমুদুল হক খান মামুনকে জামিন দেন। আইনজীবী সমিতির নেতৃবৃন্দ জানান, গুরুতর মামলার আসামিদের জামিনে আমরা বিস্মিত ও ক্ষুব্ধ। এতে ন্যায়বিচার ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে এবং আইনজীবী সমাজের মধ্যে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বলেন, জামিনের প্রতিবাদে প্রতীকীভাবে আদালত বর্জন করা হয়েছে। ভবিষ্যতে এ ধরণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।




Archives
Image
বরিশালে প্রকাশ্যে শিক্ষাবোর্ড কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ
Image
তথ্যপ্রযুক্তির এই যুগে নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে : তথ্যমন্ত্রী
Image
ভিভিআইপি মর্যাদায় কী কী সুবিধা পাবেন ড. ইউনূস
Image
বরিশালে টিকটক ভিডিও বানাতে গিয়ে প্রাণ গেলো স্কুল ছাত্রের!
Image
বরিশাল আইনজীবী সমিতির মনোনয়নপত্র বিতরণকে কেন্দ্র করে হট্টগোল