Current Bangladesh Time
বৃহস্পতিবার মে ২১, ২০২৬ ১১:৩২ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » অবশেষে সরব অপু বিশ্বাস, লিংক দিলেন ফেসবুকে 
Monday August 4, 2025 , 12:17 pm
Print this E-mail this

সামাজিক মাধ্যমে নিজের করে নিয়েছেন শবনম বুবলী

অবশেষে সরব অপু বিশ্বাস, লিংক দিলেন ফেসবুকে


মুক্তখবর বিনোদন ডেস্ক : গতকাল রোববার সামাজিক মাধ্যমে নিজের করে নিয়েছেন শবনম বুবলী। সন্তানের বাবা শাকিব খানের সঙ্গে কোয়ালিটি টাইম কাটানোর ছবি দিয়ে নেটিজেনদের তাক লাগিয়ে দিয়েছেন। ছবিগুলো প্রকাশের পর থেকেই নেটাগরিকদের পাখির চোখ ছিল অপু বিশ্বাসের ফেসবুকে। কেননা বুবলী শাকিবকে নিয়ে পোস্ট করবেন আর অপু নিরব থাকবেন এরকম কখনও হয়নি। তবে রোববার রাত পেরিয়ে গেলেও অপু সোশ্যাল হ্যান্ডেল ছিল সাড়া শব্দহীন।

salun

এদিকে আজ সোমবার নিজের ফেসবুকে ও পেজে অপু বিশ্বাস একটি লিংক প্রকাশ করেছেন। তবে সেটি শাকিব-বুবলী সম্পর্কিত কিছু না। তিনি একটি পেজের লিংক শেয়ার করেছেন। সিগনেচার বাই এবি জেন্ট সেলুন। ধারণা করা হচ্ছে এটি অপুর ব্যবসার অনলাইন পেজ। অপুর পোস্টের কমেন্ট বক্সে নেটিজেনরা করেছেন নানারকম মন্তব্য। তবে সেসবের কোনো উত্তর দেননি অভিনেত্রী। অনেকে মনে করছেন শাকিব-বুবলীর ছবি নিয়ে বিন্দুমাত্র আগ্রহ নেই তার। ব্যস্ত আছেন নিজের কাজ নিয়ে। ছবিগুলো প্রকাশ করে সেটাই বোঝালেন অভিনেত্রী।

shakib-apu-20220211130941

এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে আছেন শাকিব-বুবলী। সন্তান বীরকে সময় দিচ্ছেন দু’জন। বুবলীর প্রকাশিত ছবিগুলো দেখে তাই মনে হয়েছে। পাশাপাশি দু’জনে একে অন্যের বাহুবন্দী হয়েও ধরা দিয়েছেন ক্যামেরায়।




Archives
Image
পিরোজপুরের কাউখালীতে বিশাল আকৃতির ষাঁড় “জমিদার”
Image
পিরোজপুরের কাউখালীতে ভিজিএফ’র চাল বিতরণে অনিয়মের অভিযোগ
Image
ধর্ষণের পর শিশু রামিসাকে হত্যা, মরদেহ লুকাতেই মাথা বিচ্ছিন্ন
Image
বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৭ শিশু
Image
হঠাৎ বরিশাল নৌবন্দর পরিদর্শনে প্রতিমন্ত্রী রাজিব আহসান, অনুপস্থিত বহু কর্মী