Current Bangladesh Time
রবিবার সেপ্টেম্বর ২৭, ২০২৬ ১০:৫৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে র‌্যাব-৮’র অভিযান, ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক 
Monday January 13, 2020 , 9:59 am
Print this E-mail this

বরিশালে র‌্যাব-৮’র অভিযান, ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল র‌্যাবের অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। পাশাপাশি এদের কাছ থেকে ইয়াবা ও ইয়াবা বিক্রয়ের ১৭ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। রবিবার (১২ জানুয়ারি) সকালে র‌্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের রাজাপুর সাকিনস্থ রাজাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে মোঃ নিরব হোসেন সাগর (২৩) ও মোঃ পারভেজ হাওলাদারকে (২০) আটক করা হয়। এসময় তাদের তল্লাশি করে ৪৩ পিচ ইয়াবা ও ইয়াবা বিক্রয়ের ১৭ হাজার টাকা উদ্ধার করেন। এ ঘটনায় র‌্যাব-৮, বরিশাল সিপিএসসির ডিএডি মোঃ জিল্লুর রহমান বাদী হয়ে বরিশাল জেলার বাকেরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।




Archives

Image
চার দশকের সাংবাদিকতা, সত্যের সন্ধানে মুরাদ আহমেদের নিরবচ্ছিন্ন পথচলা
Image
বুকে ব্যাথা এবং শ্বাসকষ্টজণিত কারণে হাসপাতালে ভর্তি সাংবাদিক বেলায়েত বাবলু
Image
বরিশালে ট্রাফিক পাগল বাবুলের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ
Image
বরিশালে কাঞ্চন পার্কের সৌন্দর্য রক্ষায় অবৈধ ভবন নির্মাণ বন্ধের দাবি বিএনপি নেত্রী নাসরিনের
Image
বরিশালে কিন্ডারগার্টেন শিক্ষকদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক প্রশিক্ষণ