Current Bangladesh Time
বুধবার আগস্ট ৫, ২০২৬ ৩:০৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » Uncategorized » “No Mask, No Service”-স্লোগানে বরিশাল জেলা প্রশাসন’র প্রচারাভিযান 
Wednesday December 2, 2020 , 6:49 pm
Print this E-mail this

কোভিড-১৯’র সম্ভাব্য দ্বিতীয় সংক্রমণ প্রতিরোধে এ প্রচেষ্টা অব্যাহত থাকবে

“No Mask, No Service”-স্লোগানে বরিশাল জেলা প্রশাসন’র প্রচারাভিযান


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : আজ বুধবার (২ ডিসেম্বর) বরিশাল জেলায় কোভিড-১৯ প্রতিরোধে “No Mask, No Service” প্রচারণা বাস্তবায়ন ও স্বাস্থ্য বিধি প্রতিপালনে গত ২৪ ঘন্টায় মোবাইল কোর্ট ও সচেতনতা কার্যক্রমে ১ জনকে কারাদণ্ড এবং ২৩ জন ব্যক্তিকে ও ৩ ব্যবসায় প্রতিষ্ঠানকে ৭,২০০/- টাকা অর্থ দন্ড প্রদান করা হয়।

বরিশাল জেলায় কোভিড-১৯’র সম্ভাব্য দ্বিতীয় সংক্রমণ প্রতিরোধে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস এম অজিয়র রহমান জেলার সর্বত্র স্বাস্থ্য বিধি অনুসরণে *”No Mask, No Service–মাস্ক পরিধান করুন, সেবা নিন”-শীর্ষক প্রচারণার পদক্ষেপ গ্রহণ করেন এবং তা বাস্তবায়নে ব্যাপক উদ্যোগ নেন। তার অংশ হিসাবে আজ বরিশাল মহানগরীর বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা, মাস্ক বিতরণ ও সচেতনতা কার্যক্রম গ্রহণ করা হয়। মাস্ক পড়তে জনসাধারণকে সচেতন ও উদ্বুদ্ধ করতে নগরীর কাকলি মোড়, জেলখানা মোড়, কালিবাড়ি রোড এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবদুল হাই।স্বাস্থ্যবিধি না মানায় এ সময় ১০ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠানকে মোট ৪,১০০/- টাকা অর্থদণ্ড দেওয়া হয়। আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম। চরকাউয়া খেয়াঘাট এলাকায় অপর ১ টি অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসন বরিশালের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মারুফ দস্তেগীর।অভিযানকালে মাস্ক না পড়া এবং জনস্বাস্থ্যের প্রতি হুমকি তৈরি করার অপরাধে ১ জনকে ৩ দিনের কারাদণ্ড এবং ১৩ জনকে ৩,১০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।  অভিযানকালে আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম। এছাড়া বরিশাল জেলার বিভিন্ন উপজেলায়ও যথারীতি “No Mask, No Service” বাস্তবায়ন ও স্বাস্থ্য বিধি অনুসরণে সচেতনতা কার্যক্রম পরিচালনা করা হয়। এ প্রসঙ্গে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস এম অজিয়র রহমান বলেন, বরিশালবাসীর কল্যাণে কোভিড-১৯’র সম্ভাব্য দ্বিতীয় সংক্রমণ প্রতিরোধে জেলা প্রশাসনের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।




Archives

Image
বরিশালের বাকেরগঞ্জে বোমা সদৃশ বস্তুর রহস্যজনক বিস্ফোরণ, দগ্ধ ৩
Image
গরমে বিদ্যুতের হাহাকার, দিনে ২০-২৫ বার লোডশেডিং
Image
বরিশালে সংবাদ সংগ্রহ করায় সাংবাদিকের ওপর হামলা, হাসপাতালে ভর্তি
Image
প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি সফল করে পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে হবে : রহমাতুল্লাহ
Image
বরিশারে অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত ফেরারী আসামী ফয়জুল হক গ্রেপ্তার