Current Bangladesh Time
সোমবার আগস্ট ৩১, ২০২৬ ২:৫৬ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ক্লাসে ফিরছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, তবে ‘অসহযোগ’ চলবে 
Sunday May 3, 2026 , 9:49 pm
Print this E-mail this

সিন্ডিকেটের সভায় ইতিবাচক সিদ্ধান্ত না হলে ১০ মে থেকে নতুন করে কর্মসূচি

ক্লাসে ফিরছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, তবে ‘অসহযোগ’ চলবে


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পাঠদান ও পরীক্ষা কার্যক্রমে ফিরছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষকরা। সোমবার সকাল থেকে তারা ক্লাস ও পরীক্ষার কার্যক্রমে ফিরলেও তাদের ‘অসহযোগ আন্দোলন’ অব্যাহত থাকবে। বিশ্ববিদ্যালয়ের কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক হাফিজ আশরাফুল হক বলেন, পদোন্নতিসহ অন্যান্য দাবিতে শিক্ষকরা ২২ এপ্রিল থেকে আমরণ অনশন, কর্মবিরতি, ‘কমপ্লিট শাটডাউন’ ও অসহযোগ আন্দোলন কর্মসূচি পালন করছেন। ৩০ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, বরিশাল বিভাগীয় কমিশনার ও ডিনদের একটি সভা হয়। সভায় চলমান সংকট সমাধানের আশ্বাস দিয়ে শিক্ষকদের ক্লাস ও পরীক্ষা নেওয়ার আহ্বান জানানো হয়। সহযোগী অধ্যাপক হাফিজ আশরাফুল হক বলেন, “৮ মে পর্যন্ত ক্লাস ও পরীক্ষা কার্যক্রম চলবে। ওই দিন বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সভা রয়েছে। সভায় যদি কোনো ইতিবাচক সিদ্ধান্ত না হয়, তাহলে ১০ মে থেকে নতুন করে কর্মসূচি দেওয়া হবে।” এদিকে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাজের নামে দেওয়া এক বিজ্ঞপ্তিতেও বিষয়টি জানানো হয়েছে।




Archives

Image
বরিশালে ৬% ‘কমিশন’ নেওয়া এলজিইডির প্রকল্প পরিচালক জামালকে ঘিরে প্রশ্ন!
Image
বরিশালে এক হাজার ৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
Image
বরিশাল জিলা স্কুলে বার্ষিক মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সিরাত মাহফিল
Image
বরিশালে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত প্রতিযোগিতা ও দোয়া-মিলাদ মাহফিল
Image
প্রকৌশলী সুব্রত’র হুমকি : ‘লাশ পড়বে, তবু চেয়ার ছাড়ব না’