Current Bangladesh Time
মঙ্গলবার ফেব্রুয়ারি ২৪, ২০২৬ ১২:০৪ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে আ.লীগের সাবেক এমপি তালুকদার মো: ইউনুসের জামিন 
Monday February 23, 2026 , 5:01 pm
Print this E-mail this

২০১৭ সালের হামলার ঘটনায় দায়ের করা মামলায় আদালতে আত্মসমর্পণ

বরিশালে আ.লীগের সাবেক এমপি তালুকদার মো: ইউনুসের জামিন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ২০১৭ সালের হামলার ঘটনায় দায়ের করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক ও দুই বারের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনুস। সোমবার (ফেব্রুয়ারী ২৩) দুপুরে বরিশালের অতিরিক্ত চিফ ম্যাট্রোপলিটন আদালতে তিনি হাজির হলে আদালতের বিচারক তার জামিন আবেদন মঞ্জুর করেন। আসামি পক্ষের আইনজীবী কাইয়ুম খান কায়সার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ৫ মে বরিশাল নগরীর অনামীলেনে হামলার অভিযোগে ২০২৪ সালের ৫ আগস্টের পরবর্তী সময়ে বিএনপি কর্মী মো: সরোয়ার হোসেন কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেন।মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বরিশাল মহানগর শাখার সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দুই বারের সাবেক সাংসদ অ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনুসসহ ২১০ জনকে আসামি করা হয়। মামলার পর থেকে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন বরিশাল বারের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনুস। অবশেষে ওই মামলায় তিনি সোমবার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক তার জামিন মঞ্জুর করেন। প্রসঙ্গত, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনুস ২০০৮ সালে বরিশাল-১ ( গৌরনদী-আগৈলঝাড়া) আসনে এবং ২০১৪ সালে বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে সংসদ সদস্য নির্বাচিত হন।




Archives
Image
বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব পাচ্ছেন আলাল!
Image
বিআরটিসি বরিশাল বাস ডিপোর উদ্যোগে শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
Image
বরিশালে প্রবাসীর বাড়িতে ডাকাতি, কোরআন ছুঁইয়ে গোপন রাখার শপথ
Image
বরিশালে আ.লীগের সাবেক এমপি তালুকদার মো: ইউনুসের জামিন
Image
স্পিকার পদে আলোচনায় বিএনপির ৩ সিনিয়র নেতা