Current Bangladesh Time
শনিবার জুন ২৭, ২০২৬ ৪:৩৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরে দুইটিতে ধানের শীষ, একটিতে দাঁড়িপাল্লার জয় 
Friday February 13, 2026 , 11:47 am
Print this E-mail this

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা

পিরোজপুরে দুইটিতে ধানের শীষ, একটিতে দাঁড়িপাল্লার জয়


বাঁ থেকে মাসুদ সাঈদী, আহমেদ সোহেল মঞ্জুর সুমন ও রুহুল আমিন দুলাল

মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুর জেলার তিনটি সংসদীয় আসনের মধ্যে দুইটিতে ধানের শীষ প্রতীকের প্রার্থীরা এবং একটি আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী বিজয়ী হয়েছেন। জেলা রিটার্নিং কর্মকর্তা আবু সাঈদ বুধবার রাতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তিন আসনের বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন। পিরোজপুর-১ (সদর, নাজিরপুর এবং জিয়ানগর) আসনে জামায়াতের প্রার্থী মাসুদ সাঈদী ১ লাখ ৩২ হাজার ৬ শত ৫৯ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। এ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন ১ লাখ ৭ হাজার ১০৫ ভোট পান। পিরোজপুর-২ (ভাণ্ডারিয়া, কাউখালী এবং স্বরূপকাঠি) আসনে ধানের শীষের প্রার্থী আহমেদ সোহেল মঞ্জুর সুমন ১ লাখ ৫ হাজার ১৮৫ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লার প্রার্থী শামীম সাঈদী পেয়েছেন ৯৬ হাজার ৮৯৭ ভোট।পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে ধানের শীষের প্রার্থী রুহুল আমিন দুলাল ৬৩ হাজার ৭৯১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এ আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী শামীম হামিদী শাপলা কলি প্রতীকে পেয়েছেন ৩৬ হাজার ৬১০ ভোট।




Archives

Image
প্রেসক্রিপশন জালিয়াতি ও নজরদারি : বরিশালের অপসোনিন ফার্মার রিপ্রেজেন্টেটিভের কাণ্ড
Image
বরিশালে মিড-ডে মিলের খাবারসহ প্রধান শিক্ষিকা ধরা
Image
বরিশালে নির্মাণাধীন ড্রেনের পাশের দেওয়াল ধসে শ্রমিকের মৃত্যু
Image
শিক্ষার মান উন্নয়ন নিয়ে কাজ করছে সরকার : শিক্ষামন্ত্রী
Image
ঝালকাঠির নলছিটিতে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার