১২ ফেব্রুয়ারি দিবাগত রাত ৩টায় বেসরকারিভাবে এ ঘোষণা
বরিশালের ৬টি আসনেই বিজয়ী বিএনপির প্রার্থীরা
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে ৬টি সংসদীয় আসনেই বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টায় বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন বরিশাল জেলা রিটার্নিং কর্মকর্তা ও বরিশাল জেলা প্রশাসক খাইরুল আলম সুমন। বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) (১১৯) আসনে মোট ভোট কেন্দ্র ১২৯টি। ধানের শীষ প্রতীকের প্রার্থী জহির উদ্দিন স্বপন পেয়েছেন (বিএনপি) ১ লাখ ৫৫২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. কামরুল ইসলাম খান (জামায়াতে ইসলামী) দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ৪৬ হাজার ২৬৩ ভোট। বিএনপি প্রার্থী জহির উদ্দিন স্বপন ৫৪ হাজার ২৮৯ ভোটে জয়ী হয়েছে। এখানে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ১২ হাজার ২০৮ এবং ‘না’ ভোট পড়েছে ৭৩ হাজার ৯৮৯টি। বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) (১২০) আসনে মোট ভোট কেন্দ্র ১৪০টি। ধানের শীষ প্রতীকের প্রার্থী সরদার সরফুদ্দিন আহমেদ (বিএনপি) পেয়েছেন ১ লাখ ৪১ হাজার ৬২২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের আবদুল মন্নান (জামায়াতে ইসলামী) পেয়েছেন ৭৪ হাজার ৮২ ভোট। বিএনপি প্রার্থী সরফুদ্দিন আহমেদ সান্টু তার প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আবদুল মন্নানকে ৬৭ হাজার ৫৪০ ভোটে হারিয়েছেন। এখানে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৩৪ হাজার ২৭৮ এবং ‘না’ ভোট পড়েছে ৮০ হাজার ৯৬৬টি। বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) (১২১) মোট ভোট কেন্দ্র ১২৬টি। ধানের শীষ প্রতীকের প্রার্থী জয়নুল আবেদীন (বিএনপি) পেয়েছেন ৮০ হাজার ৯৩০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের মোহাম্মদ আসাদুজ্জামান ভুঁইয়া (এবি পার্টি-জমাায়াতে ইসলামীর জোট) পেয়েছেন ৬১ হাজার ১৯২ ভোট। বিএনপি প্রার্থী ১৮ হাজার ৭৩৮ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। এখানে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ২২ হাজার ৩০৫ এবং ‘না’ ভোট পড়েছে ৪০ হাজার ৬৩৬টি। বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) (১২২) মোট ভোট কেন্দ্র ১৪৯টি। ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. রাজিব আহসান (বিএনপি) ১ লাখ ২৮ হাজার ৩২২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের মোহাম্মদ আব্দুল জব্বার (বাংলাদেশ জামায়াতে ইসলামী) পেয়েছেন ৭৪ হাজার ৬৮৪ ভোট। ধানের শীষ প্রতীকের প্রার্থী ৫৩ হাজার ৬৩৮ ভোটের ব্যবধানে জয়ী। এখানে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৪৩ হাজার ৯০০ এবং ‘না’ ভোট পড়েছে ৬৪ হাজার ৫১১টি। বরিশাল-৫ (সদর ও বরিশাল সিটি কর্পোরেশন) মোট কেন্দ্র ১৭৬টি। ধানের শীষ প্রতীকের মজিবর রহমান সরোয়ার (বিএনপি) পেয়েছেন ১ লাখ ৩৫ হাজার ১৪৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতপাখা প্রতীকের মুফতি ফয়জুল করীম (ইসলামী আন্দোলন) পেয়েছেন ৯৫ হাজার ৪৪ ভোট। বরিশাল সদর আসনের বিএনপির প্রার্থী মজিবর রহমান সরোয়ার ফয়জুল করীমের চেয়ে ৪০ হাজার ১০২ ভোট পেয়ে জয়ী। এখানে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৭৬ হাজার ৬৮৭ এবং ‘না’ ভোট পড়েছে ৬৯ হাজার ৩৯৪টি। বরিশাল-৬ (বাকেরগঞ্জ) মোট ভোট কেন্দ্র ১১৩টি। ধানের শীষ প্রতীকের প্রার্থী আবুল হোসেন খান পেয়েছেন (বিএনপি) ৮২ হাজার ২১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের মো. মাহমুদুন্নবী (বাংলাদেশ জামায়াতে ইসলামী) পেয়েছেন ৫৫ হাজার ৯৮৮ ভোট। বিএনপি প্রার্থী আবুল হোসেন খান ২৬ হাজার ২২৯ ভোট পেয়ে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকের মো. মাহমুদুন্নবীকে হারিয়েছে। এখানে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ১৫ হাজার ৭৪ এবং ‘না’ ভোট পড়েছে ৪১ হাজার ৭০০টি।