Current Bangladesh Time
সোমবার জুলাই ২৭, ২০২৬ ১১:০৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে মধ্যরাতে বিএনপির কার্যালয়ে আগুন 
Thursday November 13, 2025 , 4:41 pm
Print this E-mail this

আগুন নিভিয়ে ফেলায় বড় ধরণের ক্ষয়ক্ষতি হয়নি

বরিশালে মধ্যরাতে বিএনপির কার্যালয়ে আগুন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (নভেম্বর ১২) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার গুঠিয়া বাজারের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে গুঠিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো: শাহীন হাওলাদার জানিয়েছেন, রাত ১২টার দিকে অজ্ঞাতনামা দুই ব্যক্তি দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। উজিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো: আল মামুন জানিয়েছেন, ঘটনার সময় হঠাৎ বিদ্যুৎ চলে যায়। এ সময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন দিয়ে পালিয়ে যায়। তাৎক্ষণিক বাজারের ব্যবসায়ী ও নৈশ প্রহরীরা আগুন নিভিয়ে ফেলায় বড় ধরণের কোন ক্ষয়ক্ষতি হয়নি। তবে অগ্নিসংযোগে বিএনপির অফিসের বেশ কিছু চেয়ার-টেবিলসহ অন্যান্য আসবাবপত্র পুড়ে গেছে।




Archives

Image
বরিশাল নগরী থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিখোঁজ, সন্ধান চায় পরিবার
Image
আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি
Image
আহত সাংবাদিকের পাশে বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি
Image
বরিশাল বিসিক শিল্প নগরী থেকে যুবকের লাশ উদ্ধার
Image
বরিশালে মোটরসাইকেল ‍চুরির সময় চারজনকে আটক করে পুলিশে দিল জনতা