Current Bangladesh Time
বুধবার সেপ্টেম্বর ২৩, ২০২৬ ১২:০০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত 
Monday November 10, 2025 , 3:17 pm
Print this E-mail this

“সাদাছড়ির আধুনিকায়ন, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়ন”

বরিশালে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : “সাদাছড়ির আধুনিকায়ন, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়ন”-স্লোগানে বরিশালে পালিত হয়েছে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস। দিবসটি উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দৃষ্টি প্রতিবন্ধীদের মধ্যে সাদাছড়ি বিতরণ করা হয়।উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং বরিশাল জেলা জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার আয়োজনে আজ সোমবার সকালে সদর উপজেলা পরিষদ হল রুমে দিবসটি পালন করা হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। উপজেলা নির্বাহী অফিসার মো: ইকবাল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক এ কে এম আখতারুজ্জামান তালুকদার, কেন্দ্রীয় কমিটির মহাসচিব মোহাম্মদ আইউব আলী হাওলাদার। সভা শেষে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সাদাছড়ি বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাধীনতার প্রতীক সাদাছড়ি এবং তাদের অধিকারের প্রতি সম্মান জানাতে ১৯৬৪ সাল থেকে দিবসটি পালিত হয়ে আসছে।




Archives

Image
ন্যাম ভবনে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর রহস্যজনক মৃত্যু
Image
দেড় বছরের হৃদরোগী নন্দিতার পাশে অধ্যক্ষ সাজ্জাদ পারভেজ
Image
বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান
Image
বরিশালে ৪০০০ পিচ ইয়াবাসহ আপন দুই ভাই আটক
Image
বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বিসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান